আসিয়ানে রোহিঙ্গা বিষয়ক আলোচনা ঠেকাতে মরিয়া মিয়ানমার

বিদেশ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৬:২৬আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৬:২৮
image

আসিয়ান সম্মেলনে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনযজ্ঞের বিষয়টি এড়িয়ে যেতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে মিয়ানমার। ফিলিপাইন কর্তৃপক্ষের বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি মঙ্গলবার এ খবর দিয়েছে। চলতি মাসের ১০ থেকে ১৪ তারিখ পর্যন্ত ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে।  
আসিয়ানে রোহিঙ্গা বিষয়ক আলোচনা ঠেকাতে মরিয়া মিয়ানমার

আনাদোলু এজেন্সি জানিয়েছে, মূল সম্মেলনের আগে আগামী বৃহস্পতিবার ম্যানিলায় আসিয়ানের আন্তঃসংসদীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। সম্মেলনে যাতে সাম্প্রতিক রোহিঙ্গা নির্মূল অভিযানের জন্য মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে চাপ দেওয়া হয়, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে ফিলিপাইন সরকার। এতে ঘোর আপত্তি রয়েছে সু চি সরকারের।

আর্তেমিও আদেসা নামে ফিলিপাইনের এক আইনপ্রণেতা সংবাদমাধ্যমকে জানান, ‘মিয়ানমার আপত্তি তোলায় আসিয়ান সম্মেলনে আমাদের পক্ষে থেকে এই সংক্রান্ত আলোচনার প্রস্তাব করাটা অসম্ভব হয়ে যাবে।’ ফিলিপাইনের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর উপ-মহাসচিব আদেসা জানান, মিয়ানমারের আপত্তি সত্ত্বেও রোহিঙ্গা সংকটের ব্যাপারে সম্মেলনে কিছু দ্বিপক্ষীয় চুক্তি হতে পারে। আদেসা অবশ্য বলছেন, রোহিঙ্গা ইস্যুটা মিয়ানমারের জন্য বরাবরই একটি জাতীয় সমস্যা হিসেবে ছিল, যা মেটাতে হবে তাদেরই।

আসিয়ানের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, সম্মেলনের বাইরে যে কোনো সদস্য রাষ্ট্র পৃথক দ্বিপাক্ষিক চুক্তি করতে পারবে এবং তা সম্মেলনের কার্যসূচির বাইরেও হতে পারে।

/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম