ট্রাম্পকে রোহিঙ্গাদের বিপন্নতা বোঝাতে সক্ষম হয়েছি: মালয়েশীয় প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪০
image

মালয়েশীয় প্রধানমন্ত্রী নাজিব রাজাক দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রোহিঙ্গাদের বিপন্নতা বোঝাতে সক্ষম হয়েছেন তিনি। নাজিবের দাবি অনুযায়ী, দুই নেতার বৈঠককালে তার কাছে রোহিঙ্গাদের বিপন্নতার ব্যাপারে অবগত হন ট্রাম্প। মালয়েশীয় প্রধানমন্ত্রী বলছেন, তার কাছে রাখাইনের পরিস্থিতি জেনেই ট্রাম্প মিয়ানমারের ব্যাপারে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ট্রাম্প ও নাজিব রাজ্জাক
বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প এবং নাজিবের মধ্যে এক বৈঠক হয়। সেই বৈঠকের প্রসঙ্গ টেনে নাজিব বলেন, ‘আমি যখন ট্রাম্পকে বুঝাতে সক্ষম হই যে রোহিঙ্গাদের সমস্যা কতটা প্রকট। তখনই ট্রাম্প জানান কড়া বিবৃতি দিয়ে তারা রেহিঙ্গা নির্যাতন বন্ধের আহ্বান জানাবেন।’ যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার আগেই নাজিব প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন, ট্রাম্পের সঙ্গের বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করবেন।
বৈঠকে রোহিঙ্গাদের সহায়তায় ত্রাণ পাঠানোর প্রক্রিয়া নির্ধারণে ট্রাম্প তার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বলেও জানান নাজিব। তিনি বলেন, ‘আমার মনে হয় মালয়েশিয়ার জনগণের দাবি আমি এভাবে তুলে না ধরলে যুক্তরাষ্ট্র এতটা কঠোর হতো না।’
আলোচনার পর রোহিঙ্গা নির্যাতন বন্ধে যৌথ বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়া।
২৫ আগস্টের সহিংসতার পর এখন পর্যন্ত ৩ লাখ ৭৯ হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে এসেছে। মোট ৭ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে। তাদের মানবিক সুবিধা দিচ্ছে স্থানীয় জনগণ ও সরকার। এগিয়ে এসেছে বেশ কিছু আন্তর্জাতিক সংগঠনও।
নাজিব বলেন, মালয়েশিয়া রোহিঙ্গাদের হয়ে কথা বলেই যাবে। এরপর ওআইসি ও জাতিসংঘের মধ্য সংগঠনগুলোর কাছে আহ্বান জানাবে তারা। আশিয়ান নিয়ে তিনি বলেন, এটা মানবিক সংকট। অথচ এখনও পক্ষপাতদুষ্ট আচরণ করছে আশিয়ান। তিনি বলেন, ‘যা হচ্ছে সেটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অন্যদেশের অভ্যন্তরীন সমস্যায় হস্তক্ষেপ করতে চাই না। কিন্তু এই সংকটে আশিয়ান দেশগুলোর ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এজন্য আমরা মতামত জানাতো বাধ্য হচ্ছি।’

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম