রোহিঙ্গা ইস্যু মিয়ানমারের অভ্যন্তরীণ ব্যাপার: চীন

বিদেশ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪৭আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৭

রোহিঙ্গা ইস্যু মিয়ানমারের অভ্যন্তরীণ ব্যাপার: চীন রোহিঙ্গা ইস্যু মিয়ানমারের অভ্যন্তরীণ ব্যাপার বলে মনে করে চীন। এমনটাই জানিয়েছেন মিয়ানমারে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত হং লিয়াং। মঙ্গলবার মিয়ানমারের সমাজকল্যাণমন্ত্রী উইন মিয়াত আই-এর সঙ্গে সাক্ষাৎকালে তিনি নিজ দেশের এমন অবস্থানের কথা জানান। বুধবার মিয়ানমারের সরকারি সংবাদমাধ্যম নিউ লাইট অব মিয়ানমারের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

মিয়ানমারের রাজধানী নেপিডো অনুষ্ঠিত এই বৈঠকে রাখাইনের উত্তরাঞ্চলের সাম্প্রতিক সহিংসতায় বাস্তুচ্যুতদের জন্য সহায়তার প্রস্তাব দেন চীনা রাষ্ট্রদূত হং লিয়াং। এ সময় তিনি জনগণকে সহায়তা প্রদানের প্রতিশ্রুতির জন্য বার্মিজ সরকারের উদ্যোগকে স্বাগত জানান।

চীনা রাষ্ট্রদূত বলেন, রাখাইনের সন্ত্রাসী হামলার বিষয়ে চীনের অবস্থান স্পষ্ট। এটি মিয়ানমারের অভ্যন্তরীণ ব্যাপার। চরমপন্থী সন্ত্রাসীদের বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযানকে আমরা দৃঢ়ভাবে স্বাগত জানাই।

এদিকে বুধবার নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্র দীর্ঘমেয়াদে রোহিঙ্গা সংকট নিরসনে একমত হয়েছে। তবে বার্মিজ সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের তাণ্ডবের মুখে প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছে চীন। বরং দেশটি রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত জাতিগত নিধনযজ্ঞকে জঙ্গিবিরোধী অভিযান হিসেবে আখ্যায়িত করে একে স্বাগত জানিয়েছে।

এর আগে মঙ্গলবার রোহিঙ্গা ইস্যুতে বার্মিজ কর্তৃপক্ষের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং। তিনি বলেন, রাখাইন রাজ্যে সংঘটিত সহিংসতার নিন্দা জানাচ্ছে চীন। তবে সেখানে ‘শান্তি ও স্থিতিশীলতা’ বজায় রাখতে মিয়ানমার সরকার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তার প্রতি আমাদের সমর্থন রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়েরও একে সমর্থন জানানো উচিত। আশা করি, সেখানে যত দ্রুত সম্ভব স্বাভাবিক জীবনযাপন ফিরিয়ে আনা হবে।

মিয়ানমারের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা দীর্ঘদিনের। দুই দেশেই অধিকাংশ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী। মিয়ানমারের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার চীন। জাতিসংঘের কূটনীতিকদের অভিযোগ, এর আগেও রোহিঙ্গা-সংকটকে জাতিসংঘের শীর্ষ কাউন্সিলে উত্থাপনে বিরোধিতা করে বেইজিং।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম