নওয়াজ শরিফের রিভিউ খারিজ সুপ্রিম কোর্টের

বিদেশ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০১৭, ২২:০০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ২২:০২

নওয়াজ শরিফ নওয়াজ শরিফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য ঘোষণা করে দেওয়া রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট এ সিদ্ধান্ত দেয়। একইসঙ্গে নওয়াজের তিন পুত্র, এক জামাতা এবং সাবেক অর্থমন্ত্রী ইসহাক দার-এর রিভিউ আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।

বিচারপতি আসিফ সাঈদ খোজার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারকের বেঞ্চ শুক্রবার এই রায় দেয়।

চলতি বছরের ২৮ জুলাই পানামা পেপারস কেলেঙ্কারি মামলায় প্রধানমন্ত্রী পদে নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করে পাকিস্তান সুপ্রিম কোর্ট। ওই রায়ের ফলে তিনি পদত্যাগ করেন।

সর্বোচ্চ আদালত বলছে, পার্লামেন্ট এবং আদালতের প্রতি সৎ ছিলেন না প্রধানমন্ত্রী, তিনি দায়িত্ব পালনে অযোগ্য বিবেচিত হয়েছেন। তবে রায়ের পর প্রতিক্রিয়ায় টুইটারে দেওয়া এক পোস্টে নওয়াজ কন্যা মরিয়ম নওয়াজ লিখেছেন, আরেকজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরানো হলো। কিন্তু আমরা মনে করি তিনি আরও শক্তিশালী হয়ে ফিরবেন যতদ্রুত সম্ভব। ২০১৮ সালের নির্বাচনে নওয়াজ শরিফের জয়ের পথ নির্ধারিত হলো। তাকে আর ঠেকানো যাবে না ইনশাল্লাহ। যদি পারো তাহলে ঠেকাও।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম