ধর্ষক রাম রহিমের বিরুদ্ধে আজ জোড়া খুনের মামলার শুনানি

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০১৭, ১০:১০আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১০:১১
image

ধর্ষক রাম রহিমের বিরুদ্ধে জোড়া খুনের মামলায় আজ (শনিবার) শুনানি অনুষ্ঠিত হবে। হরিয়ানার সিবিআই আদালতে ওই মামলার শুনানি হবে বলে জানিয়েছে আনন্দবাজর পত্রিকা। শুনানিকে সামনে রেখে হরিয়ানায় কঠোর নিরাপত্তা আরোপ করার কথাও জানিয়েছে কলকাতাভিত্তিক ওই সংবাদমাধ্যম।
ধর্ষক রাম রহিম

ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হয়ে রাম রহিম কারাদণ্ড ভোগ করছেন। ডেরায় দুই শিষ্যাকে ধর্ষণের পাশাপাশি সিরসার সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি ও ডেরার প্রাক্তন ম্যানেজার রঞ্জিৎ সিংহকে খুনের অভিযোগেও মামলা চলছে স্বঘোষিত ওই ধর্মগুরুর বিরুদ্ধে। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শনিবার সিবিআইয়ের বিশেষ বিচারক জগদীপ সিংহের এজলাসে সেই মামলার শুনানি হবে।

রাম রহিম দোষী সাব্যস্ত হওয়ার পর পঞ্চকুলা ও সিরসায় ডেরায় থাকা তার অনুসারীদের তাণ্ডবের বলি হন ৩৮ জন। সে ঘটনার পুরনাবৃত্তি ঠেকাতে সতর্ক হরিয়ানা সরকার। হরিয়ানা পুলিশের ডিজি বিএস সাঁধু আনন্দবাজার পত্রিকাকে জানিয়েছেন, শুক্রবার থেকেই আদালত চত্বরে প্রচুর আধাসেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে শহর-লাগোয়া এলাকাতেও।

আদালতে সশরীরে উপস্থিত থাকবে না ধর্ষক রাম রহিম। ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোহতকের সুনারিয়া জেল থেকে আদালতের শুনানিতে যোগ দেবে সে। পুলিশ জানিয়েছে, ধর্ষণ মামলার রায়ের আগে যে ভাবে পঞ্জাব ও হরিয়ানা থেকে লাখ লাখ ডেরা-অনুসারী পঞ্চকুলায় এসে ভি়ড় জমিয়েছিল, এ বার তা হয়নি।

/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের