লন্ডন হামলার দায় স্বীকার আইএসের, সন্দেহভাজন গ্রেফতার

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২৮আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৯

লন্ডন হামলার দায় স্বীকার আইএসের, সন্দেহভাজন গ্রেফতার লন্ডনে পাতাল রেলে বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। নিজেদের ওয়েবসাইটে তারা এ দায় স্বীকার করেছে বলে জানিয়েছে রয়টার্স। তবে বিশেষজ্ঞরা বলছেন, নিজেদের সঙ্গে কোনও সম্পর্ক নেই এমন হামলার দায়ও স্বীকার করে আইএস। নিজেদের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে চালানো হামলাগুলোরও দায় স্বীকার করে থাকে তারা; যেগুলোর সঙ্গে প্রকৃতপক্ষে আইএসের সরাসরি কোনও সম্পৃক্ততা নেই। এদিকে এ বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন হিসেবে ১৮ বছরের এক তরুণকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার ডোভারের বন্দর এলাকা থেকে ওই তরুণকে গ্রেফতার করা হয়। লন্ডন মহানগর পুলিশের উপ-সহকারী কমিশনার নেইল বাসু তার গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন। ওই তরুণের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তার গ্রেফতার এ বিস্ফোরণের তদন্তে একটি উল্লেখযোগ্য অগ্রগতি বলে মন্তব্য করেছেন নেইল বাসু।

তদন্তকারীরা এখন হামলাকারী ধরতে সিসিটিভি ফুটেজ যাচাইয়ের ওপর জোর দিচ্ছেন। পুলিশের ধারণা, একাধিক হামলাকারী এ বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকতে পারে। তদন্তে গুরুত্ব পাচ্ছে, কোথায়-কিভাবে এটি তৈরি হলো, হামলকারীদের কারা, কিভাবে উদ্বুদ্ধ করল-এমন সব প্রশ্নের উত্তর।

শুক্রবারের ওই হামলায় ২৯ ব্যক্তি আহত হন। এদের মধ্যে ২২ জনকে হাসপাতালে নেওয়া হয়। আহতদের বেশিরভাগের শরীর বোমার বিস্ফোরণে দগ্ধ হয়েছে।

একটি সুপার স্টোরের ব্যাগে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। সকালের ওই সময়টায় কর্মব্যস্ত মানুষ কাজে ছুটছিলেন। স্কুল-কলেজের পথে ছিল শিক্ষার্থীরা।

স্কটল্যাণ্ড ইয়ার্ড বলছে, দক্ষিণ পশ্চিম লন্ডনে টিউব-রেলের কামরায় শুক্রবার সকালের ব্যস্ত সময়ে ‘ঘরে তৈরি একটি বোমার’ বিস্ফোরণ ঘটানো হয়।

সহকারী পুলিশ কমিশনার মার্ক রোওলি বলেছেন, ডিস্ট্রিক্ট লাইনে পারসন্স গ্রিন স্টেশনের ওই বিস্ফোরণের ঘটনা তদন্ত করছেন কয়েকশ গোয়েন্দা। তারা এমআইফাইভ-এর গোয়েন্দাদের সঙ্গে কাজ করছেন।

লন্ডনের পাতাল রেল নেটওয়ার্কের এই ট্রেনটি যখন মাটির ওপরের স্টেশন পারসন্স গ্রিনে ছিল তখন যাত্রীরা সামনের দিকের একটি কামরা থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পান। এর পরপরই সেখানে আগুন জ্বলতে দেখা যায়। কামরার দরজা খোলার সঙ্গে সঙ্গে ত্রাস শুরু হয়ে যায়। সিঁড়ি বেয়ে উপরে ওঠার জন্য হুড়োহুড়িতে পদদলিত হয়ে বেশ কয়েকজন আহত হন। সূত্র: রয়টার্স, বিবিসি, আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম