জাতিসংঘে একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির প্রত্যাশা

জুলফিকার রাসেল, নিউ ইয়র্ক থেকে
২২ সেপ্টেম্বর ২০১৭, ০৮:৪৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১০:১৪
image

২৫ মার্চের গণহত্যার ভয়াবহতা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব সম্প্রদায়কে এ ধরনের ঘটনার বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছেন। অপারেশন সার্চ লাইট নামে পাকিস্তানি হানাদার বাহিনীর ওই গণহত্যা সংঘটিত হয়। জাতিসংঘে ওই ঘটনার আন্তর্জাতিক স্বীকৃতির প্রত্যাশা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। এমন স্বীকৃতি গণহত্যাবিরোধী সম্মিলিত পদক্ষেপকে জোরালো করবে বলে মত দিয়েছেন তিনি।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: নাসিরুল ইসলাম)

বাংলাদেশ সময় শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভোরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ভাষণে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি বর্ণনা করেন। বলেন,  ৯ মাসের মুক্তিযুদ্ধে পাকিস্তানি দখলদার বাহিনী ৩০ লাখ নিরীহ মানুষকে হত্যা করে । যৌন নিপীড়ন চালায়  ২ লাখ নারীর ওপর।‘ জাতি, ধর্ম, বর্ণ ও রাজনৈতিক বিশ্বাসের ভিত্তিতে চিহ্নিত ব্যক্তি এবং গোষ্ঠীকে নির্মূল করার উদ্দেশ্যে তারা এই হত্যাযজ্ঞ চালায়। বাঙালি জাতিকে মেধাশূন্য করতে তারা দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করে।’ সাধারণ পরিষদে বলেন প্রধানমন্ত্রী।

ভাষণে শেখ হাসিনা বলেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের জাতীয় সংসদ সম্প্রতি ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণা করেছে। মূলত ১৯৭১ সালের ২৫ মার্চ রাতেই ‘অপারেশন সার্চলাইট’-এর মাধ্যমে তারা এই গণহত্যার সূচনা করেছিল।    বাংলায় দেওয়া ভাষণে তিনি বলেন, ‘বিশ্বের কোথাও যেন আর কখনও এ ধরনের জঘন্য অপরাধ সংঘটিত না হয় তা নিশ্চিত করতে আমি বিশ্ব সম্প্রদায়কে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের আহবান জানাচ্ছি। আমি বিশ্বাস করি, ৭১-এর গণহত্যাসহ সকল ঐতিহাসিক ট্রাজেডির আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের এ লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভাষণে একাত্তরের গণহত্যার বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এর মাধ্যমে মানবতাবিরোধী অপরাধীদের শাস্তি নিশ্চিতের কথা জানানো হয়।‘এই গণহত্যার সঙ্গে জড়িত মূল অভিযুক্তদের আমরা ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের মুখোমুখি করেছি’, বলেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি ১৪তম ভাষণ। এবারের ভাষণে গণহত্যা ছাড়াও রোহিঙ্গা ইস্যুতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জাতিসংঘ ও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। বিশ্বব্যাপী শান্তি রক্ষা কার্যক্রম, সন্ত্রাস বিরোধী পদক্ষেপ, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক অর্থনীতি, নারীর প্রতি সহিংসতার প্রসঙ্গ উঠে আসে তার ভাষণে।

/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম