উ. কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান জাপানি পররাষ্ট্র মন্ত্রীর

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৭, ১২:১৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১২:১৭
image

 

উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহবান জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো। পিয়ংইয়ংয়ের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিত্যাগে চাপ প্রয়োগের অংশ হিসেবে তিনি বৃহস্পতিবার এ আহবান জানান তিনি। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে তাদের অর্থনৈতিক অবরোধ আরো কঠোর করার ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পর কোনো জানান, কিম জং-উনের সরকারের সাথে বিশ্বের ১শ’৬০টিরও বেশি দেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে।

জাপানি পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ  সাধারণ অধিবেশনের ফাঁকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেয়ার সময় কোনো বলেন, ‘আমরা এসব দেশকে উত্তর কোরিয়ার সাথে তাদের কূটনৈতিক ও আর্থিক সম্পর্ক ছিন্ন করার আহবান জানাচ্ছি।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের ভাষণের প্রতিধ্বনি করে কোনো বলেন, ‘এক্ষেত্রে সংলাপের জন্য সময়ক্ষেপণ করার প্রয়োজন নেই। এখন সময় হচ্ছে উত্তর কোরিয়াকে নিরস্ত্রিকরণে সুস্পষ্ট পদক্ষেপ নিতে বাধ্য করতে পিয়ংইয়ংয়ের ওপর আন্তর্জাতিক মহলের সর্বোচ্চ চাপ প্রয়োগ করা। এদিকে জাপানের মন্ত্রিসভার প্রধান সচিব ইউশোদী সুগা বলেছেন, উত্তর কোরিয়ার ব্যবহার কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়।

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম