১৯ বার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে মিয়ানমার

বিদেশ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০১৭, ০৫:৩৮আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ০৫:৪০
image

মিয়ানমারের বিরুদ্ধে ১৯ বার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের এই অভিযোগ তোলা হয়। জাতিসংঘের ওয়েব টেলিভিশনে প্রচারিত সেই বৈঠকের লাইভ সম্প্রচার থেকে এসব কথা জানা গেছে।

১৯ বার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে মিয়ানমার

বাংলাদেশের স্থানীয় সময় বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে নিরাপত্তা পরিষদের বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা শুরু হয়। শুরুতেই আনুষ্ঠানিক বক্তব্য দেন মহাসচিব গুয়েতেরেজ। বক্তব্যে তিনি সহিংসতা নিরসন, সেনা অভিযান বন্ধ, রাখাইনে মানবিক সহায়তার অবাধ প্রবেশগম্যতা নিশ্চিতের তাগিদ দেন। এক পর্যায়ে  আলোচনার সুযোগ পান জাতিসংঘে  বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবুল মাসুদ মোমেন। মিয়ানমারের বিরুদ্ধে ১৯ বার আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগের পাশাপাশি তিনি সীমান্তে মাইন পুঁতে রাখারও অভিযোগ করেন।

নিরাপত্তা পরিষদের ওই বৈঠকে বাংলাদেশের জাতিসংঘ প্রতিনিধি মোমেন রাখাইনের সাম্প্রতিক ঘটনাকে জাতিসংঘের ধারাবাহিকতায় জাতিগত নিধন ও মানবতাবিরোধী অপরাধ আখ্যা দেন। তিনি জানান, সাম্প্রতিক রাখাইন সহিংসতা কিংবা মানবতাবিরোধী অপরাধ ও জাতিগত নিধন থেকে বাঁচতে এরইমধ্যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। এদের মানবিক সহায়তা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ। সহায়তা দিতে এগিয়ে আসায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদও জানানো হয়েছে ঢাকার পক্ষ থেকে।

/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম