সহিংসতা বিস্তৃত হওয়ার আশঙ্কা, ঘর হারাবেন আরও আড়াই লাখ রোহিঙ্গা

বিদেশ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০১৭, ০৭:২১আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ০৭:৩০
image

রাখাইনে রোহিঙ্গাদের উপর সহিংসতা আরও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সহিংসতা বিস্তৃত হয়ে বিপুল পরিমাণ রোহিঙ্গাকে  ঘরছাড়া করতে পারে বলে মনে করছেন তিনি। বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনায় তিনি ওই আশঙ্কার কথা জানান।  বলেন, রাখাইনের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের উপর যে সহিংসতা হয়েছে তা মধ্যাঞ্চলেও বিস্তৃত হতে পারে এবং সেখানে আড়াই লাখ রোহিঙ্গা বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
জাতিসংঘ মহাসচিব

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতার মুখে প্রায় পাঁচ লাখ রোহিঙ্গার পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার প্রেক্ষাপটে নিরাপত্তা পরিষদের এই বৈঠক হচ্ছে। এটাই আট বছরে মিয়ানমার নিয়ে নিরাপত্তা পরিষদের প্রথম উন্মুক্ত বৈঠক।
গুতেরেস বলেন, রাখাইনে সহিংসতা রোহিঙ্গাদের খুব দ্রুতই বিশ্বের বড় উদ্বাস্তু জনগোষ্ঠীতে পরিণতকরেছে, যা মানবিকতা ও মানবাধিকারের জন্য ‘দুঃস্বপ্নের’ জন্ম দিয়েছে। “পালিয়ে আসা, যাদের বেশিরভাগ নারী, শিশু ও বয়স্ক, তাদের কাছ থেকে আমরা রক্ত হিম করা বক্তব্য পেয়েছি। তাদের বর্ণনায় নির্বিচারে গুলিবর্ষণ, বেসামরিকদের বিরুদ্ধে ভূমি মাইন ব্যবহার ও যৌন সহিংসতাসহ অতিরিক্ত বলপ্রয়োগ ও মানবাধিকারের গুরুতর লংঘনের কথা বলে।”বলেন তিনি। 
রাখাইনের জাতিগত নিধন থেকে বাঁচতে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দানকারী বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে জাতিসংঘ। বৃহস্পতিবারের নিরাপত্তা পরিষদের বৈঠক সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুয়েতেরেজ এই অঙ্গীকার করেন। রোহিঙ্গা সংকট নিরসনে অবিলম্বে সেনা অভিযান বন্ধ করা, সহিংসতা নিরসন, রাখাইনে ত্রাণ সামগ্রীর অবাধ প্রবেশগম্যতা নিশ্চিত করা, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া এবং  আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তিনি।  রোহিঙ্গা সংকট নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকের আনুষ্ঠানিক আলোচনায় জাতিসংঘ মহাসচিব এইসব পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। এর আগেও রোহিঙ্গা ইস্যুতে দুই দফায় নিরাপত্তা পরিষদে বৈঠক হয়েছে।

/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম