এশিয়ার পাঁচ দেশে ট্রাম্পের সফর নভেম্বরে, তালিকায় নেই বাংলাদেশ

বিদেশ ডেস্ক
০১ অক্টোবর ২০১৭, ১১:৩৯আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ১৫:৫২
image

নভেম্বর মাসের প্রথম সপ্তাহে এশিয়া মহাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ১২ দিনের সফরে এশিয়ার ৫টি দেশে অবস্থান করবেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার হোয়াইট হাউজের দেওয়া ওই দেশগুলোর তালিকায় নাম নেই বাংলাদেশের।
ডোনাল্ড ট্রাম্প

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর গত এক বছরে এটিই হবে ট্রাম্পের প্রথম এশিয়া সফর। রয়টার্সের খবরে বলা হয়েছে, ট্রাম্পের সফর পরিকল্পনায় রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম ও ফিলিপাইনের নাম। ৩ নভেম্বর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে সফর শুরু করবেন ডোনাল্ড ট্রাম্প; শেষ হবে ১৪ নভেম্বর।

রয়টার্স নিজস্ব সূত্রের বরাতে জানিয়েছে, এশিয়া সফরে এ অঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ওপরও গুরুত্ব দেবেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ভিয়েতনামে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপিইসি) সম্মেলনে অংশ নেবেন। পরে ফিলিপাইনে আসিয়ানের এক সম্মেলনে যোগ দেবেন তিনি। সফরকালে ভিয়েতনামে অনুষ্ঠেয় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ও ফিলিপাইনে অনুষ্ঠেয় সাউথইস্ট এশিয়ান নেশনসের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। 

রয়টার্স বলছে,  প্রথমে জাপানে থামবেন ট্রাম্প। সেখানে জাপানের প্রধানমন্ত্রীর শিনজো অ্যাবের সঙ্গে বৈঠকের পর দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম ও ফিলিপাইন সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। কর্মকর্তারা বলছেন, ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের প্রতি ট্রাম্প সমর্থন জানাতে অনিচ্ছুক ছিলেন। বিভিন্ন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রবিরোধী মন্তব্য করেন রদ্রিগো। তা সত্ত্বেও সেখানে সফর করছেন তিনি।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম