আফগানিস্তানে বিমান হামলায় সেনা কর্মকর্তা সহ নিহত ১০

বিদেশ ডেস্ক
০২ অক্টোবর ২০১৭, ০৯:০০আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১১:৪৫
image

আফগানিস্তানের হেলমন্দে তালেবান জঙ্গিদের সঙ্গে লড়াইয়ের সময় এক বিমান হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ১০জন সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন কর্মকর্তাও ছিলো। দেশটির এক সরকারি সূত্র জানায়, ভুলবশত ওই হামলা চালানো হয়েছিলো। সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

আফগানিস্তানে বিমান হামলায় সেনা কর্মকর্তা সহ নিহত ১০

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৯ জন পুলিশ সদস্য ছিলেন। তবে কারা এই হামলা চালিয়েছে সেই বিষয়ে স্পষ্ট করে বলা হয়নি। হেলমন্দের গভর্নর হায়াতুল্লাহ হায়াত বলেছেন, বিষয়টি নিয়ে তদন্তকাজ শুরু হয়েছে।

তিনি বলেন, তালেবানদের বিরুদ্ধে লড়াইয়ের সময় এই বিমান হামলা চালানো হয়। সেই স্থানে গত কয়েকদিন ধরেই তীব্র লড়াই চলছিলো। তিনি বলেন, আফগান সেনাবাহিনী যখন জেলায় তালেবানদের শক্ত প্রতিরোধ ব্যুহ ভেদ করার চেষ্টা করছিল তখন জঙ্গিদের ওপর হামলা চালাতে গিয়ে ‘ভুল করে’ সেনাবাহিনীর ওপর বিমান হামলা চালানো হয়।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এই ঘটনা নিশ্চিত করেছে। দুই মাস আগেও একবার মার্কিন বিমান হামলায় ১৬ আফগান পুলিশ প্রাণ হারিয়েছিলেন। 

গেরেশ্‌ক জেলার বেশিরভাগ এলাকা তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে। প্রায় ১৬ বছর আগে সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে আফগানিস্তান দখল করে যুক্তরাষ্ট্র। ২০০১‌ সালের শেষদিকে চালানো ওই আগ্রাসনে তৎকালীন তালেবান সরকারের পতন হয়।  এরপর গত ১৬ বছরেও আফগানিস্তান থেকে ফিরে যায়নি মার্কিন বাহিনী।

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম