রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রভাব চাইছেন ২১ মার্কিন সিনেটর

ললিত কে ঝাঁ, যুক্তরাষ্ট্র
০৩ অক্টোবর ২০১৭, ২১:১১আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ২১:১৪
image

রোহিঙ্গা সংকট নিরসনে যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক প্রভাব বিস্তারের আহ্বান জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে চিঠি দিয়েছেন ২১ মার্কিন সিনেটরের একটি দল। বিশেষ করে যারা ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছে এবং টিকে থাকার জন্য সংগ্রাম করছে তাদের কাছে পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
রোহিঙ্গা সংকট

ওই মার্কিন সিনেটররা লিখেছেন, ‘গত কয়েক বছরে মিয়ানমারে গণতান্ত্রিক পট পরিবর্তনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। আমাদের আশঙ্কা, যদি আমরা এখনই রোহিঙ্গা সংকটের সমাধান না করতে পারি, তবে সেইসব অগ্রগতিমূলক অর্জন তছনছ হয়ে যাবে। এ ভয়াবহ নৃশংসতার অবসানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে প্রশাসনের কাজ করার, যেখানে দরকার সহায়তা দেওয়ার এবং অপরাধীদের জবাবদিহিতার মুখোমুখি করার এখনই সময়।’ 

চিঠিতে মার্কিন সিনেটররা লিখেছেন, ‘রাখাইন রাজ্যে বসবাসরত এবং যারা বাংলাদেশে পালিয়ে গেছে সেইসব মানুষের কাছে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছে দেওয়াটা স্পষ্টত আমাদের নৈতিক ও জাতীয় নিরাপত্তা স্বার্থ। জরুরি ভিত্তিতে সমস্যার সমাধান না করা হলে এ সংকট মিয়ানমার, ওই অঞ্চল এবং বিশ্বের জন্য দীর্ঘমেয়াদী পরিণতি বয়ে আনবে।’

চিঠিতে মার্কিন সিনেটররা রোহিঙ্গাদের সুরক্ষা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রত্যাশা করেছেন। তারা মনে করছেন, সংকটের এমন একটি টেকসই সমাধান খুঁজে বের করতে হবে, যা সুদীর্ঘ দিনের জাতিগত ও ধর্মীয় দ্বন্দ্বকে প্রতিরোধ করতে সক্ষম। সেই সমাধানসূত্র খুঁজে পেতে ট্রাম্প প্রশাসনকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে ২১ মার্কিন সিনেটর স্বাক্ষরিত ওই চিঠিতে।

 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম