পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন হানিপ্রীত!

বিদেশ ডেস্ক
০৫ অক্টোবর ২০১৭, ১১:৪৫আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১১:৪৬
image

ভারতের ধর্ষক ‘ধর্মগুরু’ রাম রহিমের পালিতা কন্যা হানিপ্রীত ইনসানকে জিজ্ঞাসাবাদ করলেও এখন পর্যন্ত তেমন কিছু জানা যায়নি বলে দাবি করেছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে পশ্চিমবঙ্গভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, হানিপ্রীত পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।  

হানিপ্রীতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
ধর্ষণ মামলায় ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং কে দোষী সাব্যস্ত করার পর সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে মঙ্গলবার পাঞ্জাবের জিকাপুর-পাতিয়ালা রোড থেকে গ্রেফতার করা হয় হানিপ্রীতকে। ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ জানায়, এদিন থানায় তাকে রাত তিনটা পর্যন্ত জেরা করা হয়। পুলিশ জানিয়েছে, জেরায় খুব একটা বেশি কিছু জানাননি হানিপ্রীত।

পুলিশ সূত্রের দাবি, এত দিন হানিপ্রীত কোথায় গা ঢাকা দিয়ে ছিলেন এবং ডেরা-অনুগামীদের তাণ্ডবে তার ভূমিকা নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাকে। কিন্তু জেরায় তার সঠিক জবাব দেননি হানিপ্রীত। বরং সেই প্রশ্নগুলিকে এড়িয়ে গিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তিনি।  সাড়ে চার ঘণ্টার এই জেরা-পর্ব চলাকালীনই হানিপ্রীত বুকে ব্যথার কথা জানালে তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, তার মেডিক্যাল রিপোর্টে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি।

/এফইউ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম