হোয়াইট হাউসের চিফ অব স্টাফের ব্যক্তিগত সেলফোন হ্যাক হয়েছে

বিদেশ ডেস্ক
০৬ অক্টোবর ২০১৭, ১৫:১৪আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ১৫:১৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলির ব্যক্তিগত সেলফোন হ্যাক করা হয়েছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা আশঙ্কা করা করছেন বিদেশি হ্যাকাররা জন কেলির ফোন হ্যাক করে নথি চুরি করেছে। বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো’র এক খবরে বিষয়টি জানা গেছে।

হোয়াইট হাউসের চিফ অব স্টাফের ব্যক্তিগত সেলফোন হ্যাক হয়েছে

তিন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, গত ডিসেম্বরেই এই হ্যাক হয়ে থাকতে পারে। চলতি বছরের জুলাইয়ে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ নিযুক্ত হন কেলি। এর আগে জানুয়ারিতে হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্ব নেওয়ার মাধ্যমে ট্রাম্প প্রশাসনে যোগ দেন তিনি।

তবে এখন পর্যন্ত হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও মন্তব্য করা হয়নি। পলিটিকো জানায়, চলতি গ্রীষ্মে হোয়াইট হাউসের টেক সাপোর্টকে ফোন দেখানোর পরে আবিষ্কার করা হয় যে তার ফোন হ্যাক হয়েছে। জন কেলি বলেন, তার ফোন ঠিকমতো কাজ করছিল না।

কোনও তথ্য চুরি হয়েছে কিনা সেই বিষয়ে এখনও নিশ্চিত নন সংশ্লিষ্টরা। কেলির দাবি, ট্রাম্প প্রশাসনে যোগ দেওয়ার পর ব্যক্তিগত ফোন ব্যবহার করেননি তিনি।  সূত্র: রয়টার্স।

/এমএইচ/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম