আশ্রয় নয়, রোহিঙ্গাদের কেবল ত্রাণ দেবে মালয়েশিয়া

বিদেশ ডেস্ক
০৬ অক্টোবর ২০১৭, ১৮:৫৫আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ১৮:৫৮
image

মিয়ানমারে জাতিগত নিধনযজ্ঞের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিতে রাজি নয় মালয়েশিয়া। শুক্রবার (৬ অক্টোবর) সেদেশের উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ জাহিদ হামিদি জানিয়ে দিয়েছেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য কোনও সমঝোতা চুক্তি স্বাক্ষরের আগ্রহ মালয়েশিয়ার নেই। কুয়ালালামপুরে জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে এক সংবাদ সম্মেলনে হামিদি এসব কথা বলেন বলে জানিয়েছে মালয়েশিয়াভিত্তিক সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে।
জাহিদ হামিদি
হামিদির দাবি, মালয়েশিয়া ১৯৫১ সালের রিফিউজি কনভেনশনে স্বাক্ষরকারী দেশ নয়, সেকারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার দায়িত্ব সেদেশের ওপর বর্তায় না। ১৯৫১ সালের রিফিউজি কনভেনশন হলো জাতিসংঘের অধীনে স্বাক্ষরিত একটি বহুপক্ষীয় চুক্তি। শরণার্থী কারা তা এ চুক্তিতে বর্ণনা করা হয়েছে এবং আশ্রয়প্রার্থীদের অধিকার ও তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য রাষ্ট্রগুলোর দায়বোধকে সেখানে ঠিক করে দেওয়া হয়েছে। ১৯৫১ সালে জাতিসংঘের শরণার্থী সংজ্ঞায় বলা হয়, একজন ব্যক্তি যদি গভীরভাবে উপলদ্ধি করেন ও দেখতে পান যে, তিনি জাতিগত সহিংসতা, ধর্মীয় উন্মাদনা, জাতীয়তাবোধ, রাজনৈতিক আদর্শ, সমাজবদ্ধ জনগোষ্ঠীর সদস্য হওয়ায় তাকে ঐ দেশের নাগরিকের অধিকার থেকে দূরে সরানো হচ্ছে; সেখানে ব্যাপক ভয়-ভীতিকর পরিবেশ বিদ্যমান এবং রাষ্ট্র তাকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে; তখনই তিনি শরণার্থী হিসেবে বিবেচিত হন।
জাহিদ হামিদি বলেন, ‘শরণার্থীদের জন্য চুক্তিতে স্বাক্ষরের কোনও ইচ্ছে আমাদের নেই।’
তবে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার জন্য জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং অন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর যে নীতিমালা রয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে মালয়েশিয়া সহযোগিতা দেবে বলে জানিয়েছেন তিনি।
অবশ্য, গত মাসে মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) এর মহাপরিচালক জুলফিকলি আবু বকর বলেছিলেন রোহিঙ্গাদের অস্থায়ীভাবে আশ্রয় দেওয়া হবে। আবু বকরকে উদ্ধৃত করে সেসময় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল মালয়েশিয়ার কোস্ট গার্ড রোহিঙ্গাদের ফিরিয়ে দেবে না এবং সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করবে।

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম