কাতালোনিয়ার গণভোটের বিরুদ্ধে স্পেনজুড়ে বিক্ষোভের ডাক

বিদেশ ডেস্ক
০৭ অক্টোবর ২০১৭, ১৭:০২আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ১৭:১৬

কাতালোনিয়ার গণভোটের বিরুদ্ধে স্পেনজুড়ে বিক্ষোভের ডাক কাতালোনিয়ার গণভোটের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে স্পেনিশ জাতীয়তাবাদীরা। দেশটির সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ব্যাপক সাড়া পড়েছে। এতে গণভোটকে কেন্দ্র করে কাতালোনিয়ার স্বাধীনতার পরিকল্পনার বিপক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। স্পেনের মূল ভূখণ্ডের বাইরে কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনাতেও এই র‌্যালি আয়োজনের পরিকল্পনা রয়েছে। অবশ্য বিবিসি’র প্রতিবেদনে বিক্ষোভের আয়োজক বা পরিকল্পনাকারী হিসেবে সুনির্দিষ্টভাবে কারও নাম উল্লেখ করা হয়নি।

স্পেনিশদের দাবি, কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে আয়োজিত গণভোট অসাংবিধানিক। ফলে এ বেআইনি পদক্ষেপের বিরুদ্ধে স্পেনের অখণ্ডতা রক্ষায় তারা রাজপথে নামবেন। এখনও পর্যন্ত এই বিক্ষোভের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তবে স্পেনের ক্ষমতাসীন দলের নেতৃস্থানীয় পর্যায় থেকে আভাস মিলেছে, ৯ অক্টোবর কাতালোনিয়ার পার্লামেন্ট সেশনের এক বা দুইদিন আগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

এদিকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে শুক্রবার (৬ অক্টোবর) মাদ্রিদের আদালতে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন কাতালানের পুলিশ প্রধান জোসেফ লুই ট্রাপেরো। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, কাতালানের স্বাধীনতা আন্দোলনের দুই নেতৃত্বস্থানীয় ব্যক্তির পাশাপাশি ট্রাপেরোও আদালতে হাজিরা দেন।

স্পেন থেকে কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে ১ অক্টোবরের গণভোটকে সামনে রেখে ২১ ও ২২ সেপ্টেম্বরের সহিংস বিক্ষোভ ঠেকাতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। স্প্যানিশ কর্তৃপক্ষের দাবি, ট্রাপেরোর নেতৃত্বাধীন ১৭০০০ সদস্যের পুলিশ বাহিনী কাতালানে স্বাধীনতা প্রশ্নে অনুষ্ঠিত গণভোট ঠেকাতে তেমন কোনও পদক্ষেপ নেয়নি। সিএনএন জানিয়েছে, আদালত থেকে বের হওয়ার সময় ট্রাপেরো সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। তার বিরুদ্ধে তাৎক্ষণিক কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, তবে রাষ্ট্রদ্রোহের অভিযোগের বিরুদ্ধে তদন্ত অব্যাহত থাকছে।

বিদ্রোহী গোষ্ঠী ওমনিয়াম কালচারাল এর প্রধান জোরডি কুইজার্ট সাংবাদিকদের বলেছেন, আদালতে তিনি বিচারপতিকে জবাব না দেওয়ার অধিকার চর্চা করেছেন। জোরডি বলেন, ‘আমি এ ব্যাপারে আদালতের কর্তৃত্বের স্বীকৃতি দেই না।’

রাজনৈতিক ইস্যুকে আদালতের মাধ্যমে সুরাহা করতে চাওয়ায় স্প্যানিশ কর্তৃপক্ষের সমালোচনা করেন তিনি। তার আশা, স্পেন শিগগিরই আলোচনার পথে আসবে।

কাতালোনিয়ার গণভোটের বিরুদ্ধে স্পেনজুড়ে বিক্ষোভের ডাক

উদ্ভূত পরিস্থিতিতে কাতালোনিয়ার নেতারা স্বাধীনতার ঘোষণা দিলে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চলটি গৃহযুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এমন আশঙ্কার কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজেট কমিশনার গান্থার ওয়েটিঙ্গার। তিনি বলেন, ‘এই পরিস্থিত খুবই কঠিন। ইউরোপই একটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে।’

চলমান সংকটের মুখে এরইমধ্যে অনেক বড় বড় ব্যাংক কাতালোনিয়া থেকে তাদের সদর দফতর সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে।

স্পেনের অন্যতম বৃহত্তম ব্যাংকিং গ্রুপ বাঙ্কো সাবাদেল ঘোষণা দিয়েছে তারা আলিকান্তেতে সদর দফতরে চলে যাচ্ছে। কাইজা ব্যাংকও একই রকমের পরিকল্পনার কথা জানিয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্দোর এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতালোনিয়াকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা হলে ব্যালেরিক দ্বীপে চলে যেতে পারে ব্যাংকটি।

বীমা কোম্পানি কাতালান অক্সিডেন্টও বলেছে, যেকোনও কিছুর জন্য প্রস্তুত তারা। স্পেন সরকারও চাইছে কাতালোনিয়া থেকে বেরিয়ে আসুক প্রতিষ্ঠানগুলো। তাই তাদের প্রক্রিয়াও সহজ করার চেষ্টা করছে তারা।

বুধবার স্পেনিশ শেয়ারবাজারেও ধস নামে। ব্রেক্সিটের পর এটিই সর্বোচ্চ দরপতন। মাদ্রিদ সম্মেলনে যোগ দিতে আসা সংগঠনগুলোও শোনাচ্ছে অশনি সংকেত। আন্তর্জাতিক বাণিজ্য সংস্থাগুলোও কাতালোনিয়ায় ভোটারদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর বিনিযোগে আগ্রহ হারাচ্ছে। কাতালোনিয়া বংশদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী জ্যাভিয়ের এডাম দ্য টেলিগ্রাফকে বলেছেন, তিনি এই পরিস্থিতিতে স্পেনে সবরকম বিনিয়োগের পরিকল্পনা বাতিল করেছেন।

লন্ডনে স্প্যানিশ দূতাবাসে পাঠানো এক চিঠিতে অ্যাডাম বলেন, তার এএমসি নেটওয়ার্ক কোম্পানি ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। শুধু ভোট দিতে চাওয়া নিরপরাধ মানুষের উপর চড়াও হওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

আগামী সোমবার কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণা দিয়েছেন অঞ্চলটির নেতারা। আঞ্চলিক পার্লামেন্টে এই ঘোষণা দেওয়ার কথা জানিয়েছিলেন কাতালানের এমপিরা। তবে বৃহস্পতিবার স্পেনের সাংবিধানিক আদালত কাতালোনিয়া পার্লামেন্টের অধিবেশন স্থগিত করলে পরিস্থিতি নতুন দিকে মোড় নেয়।

কাতালোনিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আদালতের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে সোমবার পার্লামেন্টের অধিবেশন বসবে এবং স্বাধীনতার ঘোষণা দেওয়া হবে।

 

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক