যেভাবে ৩৮ দিন পুলিশের চোখ ফাঁকি দেয় হানিপ্রীত

বিদেশ ডেস্ক
০৮ অক্টোবর ২০১৭, ১৩:৩৬আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১৩:৪৮

৩৮ দিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছিলেন ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত ভারতের বিতর্কিত ধর্মগুরু রাম রহিমের সঙ্গী হানিপ্রীত। পুলিশি জেরায় তিনি জানিয়েছেন,  কেমন করে পালিয়ে থাকতে সক্ষম হয়েছিলেন। সূত্রের বরাত দিয়ে কলকাতা টোয়েন্টিফোর ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ৩৮ দিন ধরে ১৭ বার মোবাইল ফোনের সিমকার্ড বদলে ফেলেছেন হানিপ্রীত। এজন্য কখনও তিনি ছদ্মনাম নিয়েছেন। কখনও ব্যবহার করেছেন ছদ্মবেশ। শুধু তাই নয়, যখনই ভুয়ো সিমকার্ড ব্যবহার করেছেন, তখনই সেই ফোনে ইচ্ছা করে দিয়েছেন ভুল লোকেশন। তাই তার নাগাল পেতে গিয়ে বিভ্রান্ত হয়েছে পুলিশ। 
হানিপ্রীত ইনসান

পুলিশ সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, যে ৩৮টি সিম কার্ড ব্যবহার করেছিল হানিপ্রীত, তার মধ্যে তিনটি সিমকার্ড ছিল আন্তর্জাতিক। ১৬টি ছিল দেশীয়৷ প্রতিটি সিম ব্যবহার করা হতো আলাদা আলাদা দুটি মোবাইলে৷ ফোনে কথা বলা নয়, যোগাযোগ করার জন্য হানিপ্রীত ব্যবহার করতেন হোয়াটসঅ্যাপ৷

পুলিশ সূত্রকে উদ্ধৃত করে কলকাতা টোয়েন্টিফোর ডটকম জানায়, অন্যতম সহযোগী সুখদীপ কউরের সঙ্গেই বেশি কথা হতো হানিপ্রীতের। কমপক্ষে ৩-৪ টি আলাদা নম্বর ব্যবহার করে সুখদীপের সাথে কথা বলতেন তিনি৷ তবে ঠিক কি কথা হত তাদের মধ্যে তা জানা যায়নি৷ হোয়াটসঅ্যাপ কথোপকথনের বেশিরভাগই এখনও উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা৷
পাঁচকুল্লায় হিংসা ছড়ানোর ক্ষেত্রে হানিপ্রীতের কি ভূমিকা ছিল, তা খতিয়ে দেখতে সিমগুলির বিস্তারিত তথ্য প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ। তাদের দাবি, জেরায় হানিপ্রীত সম্পূর্ণ সহযোগিতা করছেন না।

দুই শিষ্যকে ধর্ষণের অভিযোগে গত ২৫ আগস্ট রাম রহিমের ২০ বছর কারাদণ্ড ঘোষণার দিন থেকেই ফেরারী ছিলেন হানিপ্রীত। তার বিরুদ্ধে অভিযোগ, আদালত থেকে জেলে যাওয়ার পথে ধর্ষক রাম রহিমকে নিয়ে পালানোর ছক কষেছিলেন তিনি। পাশাপাশি, রাম রহিমকে দোষী সাব্যস্ত করার পর সিরসা ও পাঁচকুলায় যে সহিংসতা ছড়িয়েছিল, তার নেপথ্যে উস্কানি দেওয়ার অভিযোগও রয়েছে হানিপ্রীতের বিরুদ্ধে। ওই হামলায় ৪১ জন মারা গিয়েছিলেন। আহত হয়েছিলেন পাঁচশোর বেশি মানুষ।

ধর্ষণ মামলায় রাম রহিম সিং-এর সাজা ঘোষণার পর গায়েব হয়ে যান হানিপ্রীত। তার খোঁজে দেশের বিভিন্ন প্রান্তে এবং একইসঙ্গে নেপাল-সীমান্তেও তল্লাশি চালায় পুলিশ। তার নাম ৪৩ জন ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। জারি করা হয় লুকআউট নোটিস। পরবর্তীকালে গ্রেফতারি পরোয়ানাও জারি হয় তার নামে। অবশেষে ৩৮ দিন পর সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) পাঞ্জাবের জিকাপুর-পাতিয়ালা রোড থেকে গ্রেফতার করা হয়। ৪ অক্টোবরর তাকে ৬ দিনের রিমান্ডে পাঠায় পঞ্চকুলার একটি আদালত।

 

/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম