আরসার যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা, শান্তির ডাকে সাড়া দিতে প্রস্তুত

বিদেশ ডেস্ক
১০ অক্টোবর ২০১৭, ১০:২৬আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১৪:৩৭

একমাসের যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করেছে মিয়ানমারের রাখাইন রাজ্যে স্বাধীনতাকামী রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ)। একইসঙ্গে মিয়ানমার সরকারের যে কোন শান্তি উদ্যোগে সাড়া দিতে প্রস্তুত বলে জানিয়েছে তারা। মঙ্গলবার সংবাদমাধ্যম সাউথ এশিয়ান মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

আরসার যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা, শান্তির ডাকে সাড়া দিতে প্রস্তুত

প্রতিবেদনে বলা হয়, গত মাসে রাখাইন রাজ্যে নিরাপদে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য সংগঠনটির পক্ষ থেকে এক মাসের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। ৯ অক্টোবর মধ্যরাতে শেষ হয়।

তবে পরবর্তী পদক্ষেপ কি হবে সে বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি। তবে তারা ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে অত্যাচার ও নিপীড়ন বন্ধে দৃঢ় প্রতিজ্ঞ’ বলে জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, মিয়ানমার সরকার যে কোনো পর্যায়ে শান্তি চাইলে, আরসা সেই প্রচেষ্টা ও উদ্যোগকে স্বাগত জানাবে।’

গত ২৫ আগস্ট রাখাইন রাজ্যে বেশ কয়েকটি পুলিশ চেকপোস্টে হামলা চালিয়েছিলো আরাকান আর্মি। এরপরই রোহিঙ্গাদের উপর নিধনযজ্ঞ চালানো শুরু করে মিয়ানমারের সামরিক বাহিনী। তারা এই সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী বলে আখ্যায়িত করতে চায়।

তবে বারবারই এই অভিযোগ উড়িয়ে দিয়েছে আরসা। তার শুধুমাত্র রোহিঙ্গাদের মুক্তি ও স্বাধীনতার পক্ষে লড়াই করে জানিয়ে ত্রাণ সুবিধার জন্য একমাসে যুদ্ধবিরতির ঘোষণা দেয়।

সাম্প্রতিক এই বিবৃতির ব্যাপারে মিয়ানমার সরকারের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।  এর আগে গত ১০ সেপ্টেম্বর আরসা এক মাসের যুদ্ধবিরতি ঘোষণা করার পর সরকারের একজন মুখপাত্র বলেছিলেন, ‘সন্ত্রাসীদের সঙ্গে আলোচনার কোনো নীতি আমাদের নেই।’

/এমএইচ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম