ইউরোপীয় কাউন্সিলের বৈঠকে রোহিঙ্গা বিষয়ক আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান

বিদেশ ডেস্ক
১০ অক্টোবর ২০১৭, ১৪:৩৪আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১৪:৪৩
image

পার্লামেন্টারি অ্যাসেম্বলি অব কাউন্সিল অব ইউরোপ-পেস এর বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে আলোচনার জন্য দেওয়া তুরস্কের প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে। সংস্থাটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রজার গেলকে উদ্ধৃত করে তুর্কি সংবাদমাধ্যম আনাদুলু পোস্ট এই খবর জানিয়েছে।
রোহিঙ্গা সংকট

আনাদুলু পোস্টের ওই প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ইউরোপীয় কাউন্সিলের বৈঠকে ইউক্রেনের নতুন শিক্ষা আইন এবং কাতালোনিয়ার স্বাধীনতা প্রশ্নে আলোচনা হয়। তবে তুরস্কের পক্ষ থেকে মিয়ানমারের রোহিঙ্গা নিধন নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হলে তা প্রত্যাখ্যাত হয়।

সোমবারের বৈঠক শুরুর সময় পেসের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রজার গেল জানান, তুরস্কের প্রতিনিধি দল রোহিঙ্গা ইস্যুতে কথা বলতে চাইলেও সাধারণ সভায় সেটা গ্রহণ করা হয়নি। আনাদুলু পোস্টের প্রতিবেদনে বলা হয়, রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর নিধনয্জ্ঞ নিয়ে আলোচনা করতে চেয়েছিল তুরস্ক।

জাতিসংঘের মতে রোহিঙ্গারাই বিশ্বের সবচেয়ে নিপীড়িত জনগোষ্ঠী । ২৫ আগস্টের সহিংসতার পর সেনাবাহিনীর নিধনযজ্ঞ থেকে বাঁচতে পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। তাদের কাছ থেকে শোনা যায় সামরিক বাহিনীর চালানো নৃশংসতা ও নিপীড়নের বিবরণ।  বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলি বলেছেন ওই নিধনযজ্ঞে প্রায় ৩ হাজার রোহিঙ্গা প্রাণ হারিয়েছে।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক