রোহিঙ্গা ইস্যুতে সু চি ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন পোপ

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০১৭, ১৬:১৯আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১৬:৩১
image

রাখাইনের চলমান উত্তেজনার মধ্যেই ৪ দিনের সফরে মিয়ানমারে আসছেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান ঘোষিত সফরসূচি থেকে জানা গেছে, ২৭-৩০ নভেম্বর মিয়ানমারে অবস্থান করবেন ওই ক্যাথলিক ধর্মগুরু। সেখানে অবস্থানকালে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি, শীর্ষ সেনা কর্মকর্তা এবং বৌদ্ধ নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। ওই বৈঠকগুলোতে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার আভাস দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। 
রোহিঙ্গা ইস্যুতে সু চি ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন পোপ

ভ্যাটিক্যানের বিবৃতিতে উল্লেখিত সফরসূচি অনুযায়ী, ২৭ নভেম্বর মিয়ানমারের স্থানীয় সময় ১টা ৩০ মিনিটে ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন পোপ ফ্রান্সিস। সেখানে তাকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় স্বাগত জানানো হবে। ২৮ নভেম্বর দুপুর দুইটায় তিনি বিমানযোগে রাজধানী নেপিডোর উদ্দেশে যাত্রা করবেন। বিকাল ৩টা ১০ মিনিটে তিনি নেপিডো পৌঁছাবেন। ৩টা ৫০ মিনিটে তাকে প্রেসিডেন্ট ভবনে স্বাগত জানানো হবে। ৪টায় তিনি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। একইদিনে ৪টা ৩০ মিনিটে তিনি রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির সঙ্গে বৈঠক করবেন। ওইদিন ৫টা ১৫ মিনিটে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কূটনীতিক-কর্তৃপক্ষ ও সিভিল সোসাইটির সঙ্গে বৈঠক শেষে ৬টা ২০ মিনিটে ইয়াঙ্গুনের বিমানে উঠবেন তিনি। ৭টা ২৫ মিনিটে ইয়াঙ্গুনে নেমে সেখানে আর্চবিশপদের সঙ্গে দেখা করার কথা পোপের।

রোহিঙ্গা ইস্যুতে সারাবিশ্বের চাপের মুখে রয়েছে মিয়ানমার। ফেব্রুয়ারিতে পোপ ফ্রান্সিসও বলেছিলেন, রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। তিনি সে সময় বলেছিলেন, ‘কেবলমাত্র মুসলিম ধর্মীয় পরিচয়কে উপজীব্য করে রোহিঙ্গাদের ওপর অত্যাচার চালানো হচ্ছে।’  পোপের সফরের উদ্দেশ্য ‘শান্তি-সহমর্মিতা আর ভিন্ন ভিন্ন বিশ্বাসের মানুষে মানুষে ভালোবাসা’। থাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের খবরে বলা হয়েছে, ২৮ নভেম্বর তারিখে তিনি রাষ্ট্রীয় উপদেষ্টা সু চি, মিয়ানমারের সামরিক বাহিনীর জেনারেল, এবং বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতাদের সঙ্গের  বিভিন্ন বৈঠকে রোহিঙ্গাদের বিপন্নতা নিয়ে কথা বলতে পারেন।  

ভ্যাটিকানের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট হুতিন কও এবং রাষ্ট্রীয় উপদেষ্টা সু চির সঙ্গে কথা বলার পর সামরিক বাহিনীর নেতারা আলাদাভাবে বৈঠক করবেন পোপের সঙ্গে। রয়টার্সের প্রতিবেদনে শীর্ষ সেনাকর্মকর্তাদের সঙ্গে পোপের বৈঠকের আভাস দেওয়া হয়েছে। ভ্যাটিক্যানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ তারিখ বিকালে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কূটনীতিক-কর্তৃপক্ষ ও সিভিল সোসাইটির সঙ্গে পোপের যে বৈঠক হওয়ার কথা রয়েছে, সেখানে শীর্ষ সামরিক কর্মকর্তারাও থাকবেন।

২৯ নভেম্বর প্রথমবারের মতো জনসমক্ষে আসবেন ক্যাথলিক ধর্মগুরু। এদিন সকাল সাড়ে ৯টায় ক্যাথলিকদের এক হলি ম্যাসে অংশ নেওয়ার পর বিকাল ৪টা ১৫ মিনিটে বৌদ্ধদের সুপ্রিম কাউন্সিলের সঙ্গে ধারণা বিনিময় করবেন পোপ। ৫টা ১৫ মিনিটে সেন্ট ম্যারি ক্যাথেড্রালে আর্চবিশপদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে পোপ ফ্রান্সিসের। ৩০ নভেম্বর সেন্ট ম্যারি ক্যাথিড্রালে তরুণদের সঙ্গে হলি ম্যাসে অংশ নেবেন পোপ। ১২টা ৪৫ মিনিটে তাকে ইয়াঙ্গুনের আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিক বিদায় জানানো হবে। ১টা ৫মিনিটে তিনি ঢাকার উদ্দেশে মিয়ানমার ছাড়বেন।

এমন সময় পোপ এই দুই দেশ সফর করছেন, যখন উভয়ই রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। স্বাভাবিকভাবে পোপের এই সফরে রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।

/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম