‘কুর্দিদের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবহার করা হবে না’

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০১৭, ১৮:৩৭আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৮:৪৯

হায়দার আল আবাদি কুর্দিদের বিরুদ্ধে ইরাকের সেনাবাহিনীকে ব্যবহার করা হবে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। বৃহস্পতিবার ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনের সঙ্গে আলাপকালে তিনি নিজ প্রশাসনের এমন অবস্থানের তুলে ধরেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ইরাকের প্রধানমন্ত্রী বলেন, জনগণকে নিরাপত্তা দেওয়া এবং বিদেশি হুমকি থেকে দেশ রক্ষায় আমাদের সশস্ত্র বাহিনী নিয়োজিত রয়েছে। তবে আমরা জনগণের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবহার করবো না। কুর্দিদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি না। ইরাকের ঐক্য রক্ষা করা আমাদের  দায়িত্ব।

তুরস্ক ও ইরানের মতো প্রভাবশালী আঞ্চলিক দেশগুলোর চাপ উপেক্ষা করে ২৫ সেপ্টেম্বর কুর্দিস্তানের স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়। এতে ৯৩ শতাংশ মানুষ ইরাক থেকে কুর্দিস্তানের বিচ্ছিন্নতার পক্ষে রায় দেয়। ওই ফলাফল বাতিলের দাবি জানান হায়দার আল আবাদি। তার সরকারের পক্ষ থেকে কুর্দিস্তানের সীমান্ত ও আকাশসীমার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তরের জন্য কেআরজি’র প্রতি আহ্বান জানানো হয়েছে।

এদিকে কেআরজি’র প্রেসিডেন্ট মাসুদ বারজানি বলেছেন, এখনই তারা কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করতে চান না। বরং এই নির্বাচনের ফলাফল হবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার ভিত্তি। তবে ইরাকের প্রধানমন্ত্রী বলেছেন, এই নির্বাচন সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী এবং অবৈধ। তাই গণভোটের ফলাফল কোনও আলোচনার ভিত্তি হতে পারে না। বরং পুরো কুর্দিস্তান অঞ্চলে সংবিধানের অধীনে কেন্দ্রীয় আইন চালু করা হবে।

/এমপি/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম