আফগানিস্তানে তালেবানের হামলায় নিহত ৭১

বিদেশ ডেস্ক
১৮ অক্টোবর ২০১৭, ০৮:৪৭আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১১:২০
image

আফগানিস্তানের পাখতিয়া ও গাজনি প্রদেশে জঙ্গি গোষ্ঠী তালেবানের সিরিজ হামলায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

আফগানিস্তানে তালেবানের হামলায় নিহত ৭১

প্রতিবেদনে বলা হয়, পাখতিয়া প্রদেশের রাজধানী গারদেজের একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আত্মঘাতী হামলা ও বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ৪১ জন। আহত হয়েছেন ১৫০ জন। আর পাশ্ববর্তী গাজনি প্রদেশে গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন ৩০ জন।

পাখতিয়ার মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে এই হামলা চালানো হয়। রাজধানী কাবুল থেকে এলাকাটি ১৬১ কিলোমিটার দূরে।  স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ জানিয়েছে, পাকতিয়া পুলিশ সদর দফতরের পাশে একটি প্রশিক্ষণ কেন্দ্রের কাছে দুটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এরপর বন্দুকধারীরা হামলা শুরু করে।

পাখতিয়া স্থানীয় সরকার দফতরের এক বিবৃতিতে বলা হয়, হামলার শিকার অধিকাংশই বেসামরিক লোকজন। যারা পাসপোর্ট ও জাতীয় পরিচয়ের জন্য পুলিশ সদর দফতরে এসেছিলেন। কর্মকর্তারা জানান, বন্দুক ও আত্মঘাতী ভেস্ট সজ্জিত পাঁচ জঙ্গির সঙ্গে নিরাপত্তা বাহিনীর প্রায় ৫ ঘণ্টা বন্দুকযুদ্ধ চলে। পাঁচ জঙ্গি নিহতের মধ্যদিয়ে এ বন্দুকযুদ্ধ শেষ হয়।

অপরদিকে, গজনির গভর্নরের মুখপাত্র হারেফ নূরী এএফপিকে বলেন, গারদেজ থেকে প্রায় একশ’ কিলোমিটার দূরে অবস্থিত গজনিতে একটি পুলিশ সদর দফতরের পাশে একটি বিস্ফোরক বোঝাই যানবাহনের বিস্ফোরণ ঘটিয়ে পুলিশ সদর দফতরে হামলা চালানো হয়।

স্থানীয় পুলিশ প্রধান মোহাম্মদ জামান বলেন, এ হামলায় বেশ কয়েকজন তালেবান জঙ্গি নিহত হয়। এক বিবৃতিতে বলা হয়, এই হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন যাদের বেশিরভাগই পুলিশ।

তবে তালেবানদের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের হামলায় অন্তত ৪৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া অনেক অস্ত্রও লুট করেছেন তারা।

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম