বিশ্বমঞ্চে চীনের কেন্দ্রীয় আসন নেওয়ার সময় এসেছে: শি জিনপিং

বিদেশ ডেস্ক
১৮ অক্টোবর ২০১৭, ১৯:৩৯আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৯:৫২

শি জিনপিং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্র এক নতুন যুগে প্রবেশ করেছে। চীন এখন বিশ্বের অন্যতম পরাশক্তি। আমাদের এখন বিশ্বমঞ্চের কেন্দ্রীয় আসন নেওয়ার সময় এসেছে। আমরা অন্য কারও পররাষ্ট্রনীতি অনুসরণ করবো না। বরং উন্নয়নশীল দেশগুলোর সামনে আমরা এখন বিকল্প মডেল।

১৮ অক্টোবর বুধবার চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কমিউনিস্ট পার্টি অব চায়না-সিপিসি'র এ সম্মেলন উপলক্ষে বর্ণিল ব্যানার আর তোরণ দিয়ে সাজানো হয়েছে রাজধানী বেইজিং। এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন দুই হাজারেরও বেশি ডেলিগেট। চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে তাদের উদ্দেশ্যে দেওয়া শি জিনপিং-এর তিন ঘণ্টার ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়।

ভাষণে শি জিনপিং প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক অঙ্গনে চীনের এমন শক্তিশালী ভাবমূর্তি আগে কখনও দেখা যায়নি। আমার শাসনামলে অর্থনৈতিক প্রবৃদ্ধি অন্য যে কোনও সময়ের চেয়ে বেড়েছে। জনগণকে উন্নত জীবন উপহার দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।

হংকং ও তিব্বত প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, চীনের বিচ্ছিন্নতা সহ্য করা হবে না।

দুর্নীতির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখারও অঙ্গীকার করেন চীনা প্রেসিডেন্ট। তিনি বলেন, দেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের একটি দৃঢ় কাঠামো তৈরি হয়েছে। এর ধারাবাহিকতা বজায় রাখা হবে।

একদলীয় শাসনব্যবস্থার কারণে কমিউনিস্ট পার্টির নেতারাই চীনের সর্বময় কর্তৃত্বের অধিকারী। তাই দেশটির জাতীয় নেতৃত্ব নির্বাচনে এই সম্মেলনের গুরুত্ব অপরিসীম। কমিউনিস্ট পার্টি’র এই সম্মেলন থেকেই চীনের পরবর্তী নীতিনির্ধারকদের নাম চূড়ান্ত করা হবে। ধারণা করা হচ্ছে, এবারের সম্মেলন থেকে আগামী ৫ বছরের জন্যও শি জিনপিং-কেই নেতা নির্বাচিত করা হবে। শেষ পর্যন্ত সেটা সত্য হলে ক্ষমতাসীন দলের প্রধান হিসেবে দ্বিতীয় মেয়াদে চীনা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ৬৪ বছরের এই ঝানু রাজনীতিক।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম