মিয়ানমারের জেনারেলদের যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার দাবি ৪৩ মার্কিন কংগ্রেসম্যানের

বিদেশ ডেস্ক
২১ অক্টোবর ২০১৭, ১১:০৯আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১১:১২
image

রোহিঙ্গা নিধনযজ্ঞের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে মিয়ানমারের জেনারেলদের প্রবেশাধিকার নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩ জন কংগ্রেসম্যান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের কাছে লেখা চিঠিতে তারা দোষীদের বিরুদ্ধে ‘কার্যকর পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্ষের এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।
মিয়ানমারের জেনারেলদের যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার দাবি ৪৩ মার্কিন কংগ্রেসম্যানের

মার্কিন পররাষ্ট্র দফতরকে দেওয়া ওই চিঠিতে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি ও বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি- দুই দলের কংগ্রেস সদস্যরাই স্বাক্ষর করেছেন। চিঠিতে অভিযোগ করা হয়, রাখাইনে সহিংসতা বন্ধের পদক্ষেপ নিতে আগ্রহ দেখাচ্ছে না মিয়ানমার সরকার। এতে বলা হয়, ‘যেসব ঘটনা ঘটছে তা দৃশ্যত অস্বীকার করে চলেছে মিয়ানমার কর্তৃপক্ষ। যেসব লোক মিয়ানমারের ভেতর আটকা পড়েছে এবং যারা দেশে ফিরতে চায় তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আপনার পক্ষে যা কিছু করা সম্ভব সেটা করার আহ্বান জানাচ্ছি আমরা।’

চিঠিতে বলা হয়, যারা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে। মিয়ানমারের জাতিগত নিধন ঠেকাতে অবিলম্বে সে দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের মধ্য দিয়ে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়েছে। আর যারা এ ঘটনায় জড়িত, তাদের তালিকা প্রণয়নের পর একে একে নিষিদ্ধ করতে বলা হয়েছে। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনও বলেছেন, রাখাইনে নিপীড়নের হোতা জেনারেলরা। তবে বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা মিয়ানমারের বিরুদ্ধে শুধু কড়া বক্তব্য দিয়েই দায় সারছেন। তারা কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছেন না।  

/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক