রেকর্ড দামে বিক্রি হলো টাইটানিকে বসে লেখা শেষ চিঠি

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০১৭, ১৩:১৯আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১৩:২৮
image

ব্রিটিশ জাহাজ টাইটানিকে বসে লেখা সবশেষ চিঠিটি রেকর্ড দামে নিলামে বিক্রি হয়েছে। বিবিসি জানিয়েছে, ১৯১২ সালের ১৪ এপ্রিল জাহাজটি ডুবে যাবার আগে লেখা ওই চিঠিটি ২ লাখ ১২ হাজার ডলারে বিক্রি হয়েছে। জাহাজটি ডুবে যাবার আগের দিন ১৩ই এপ্রিল এটি লেখা হয়েছিল। টাইটানিকে বসে লেখা চিঠিগুলোর মধ্যে একটি ১ লাখ ৫৭ হাজার ডলারে বিক্রি হয়েছিল। সেটিই ছিল এতোদিন পর্যন্ত রেকর্ড মূল্য। বিক্রি হওয়া নতুন চিঠিটি সেই রেকর্ড ভেঙে দিয়েছে।
রেকর্ড দামে বিক্রি হলো টাইটানিকে বসে লেখা শেষ চিঠি

টাইটানিকের যাত্রী মার্কিন ব্যবসায়ী অস্কার হলভারসন তার মাকে ওই চিঠিটি লিখেছিলেন। হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন নামের এক নিলাম প্রতিষ্ঠানের মাধ্যমে  চিঠিটি বিক্রি করেছে তার পরিবার। টাইটানিকের নোটপেপারে লেখা একমাত্র ওই চিঠিটি উত্তর আটলান্টিকের পানিতে ডুবে গিয়েছিল। পরে তা উদ্ধার করা হয়। পানিতে ডুবে গেলেও চিঠিটি নষ্ট হয়ে যায়নি। টেলিফোনে এর নিলামে অংশ নিয়েছিলেন ব্রিটিশ এক নাগরিক। তিনিই বিপুল দাম দিয়ে চিঠিটি কিনে নেন। নিলাম প্রতিষ্ঠানের পক্ষে অ্যান্ড্রু অ্যালড্রিজ জানিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্রিটিশ ক্রেতা "ইতিহাসের অভিনব সব জিনিস সংগ্রহে রাখেন"।

হলভারসন ও তার স্ত্রী ম্যারি টাইটানিকে উঠেছিলেন সাউদাম্পটন থেকে। গন্তব্য ছিল তাদের নিউইয়র্কের বাড়ি। মায়ের কাছে লেখা হলভারসনের চিঠিতে ছিল টাইটানিক ও এর যাত্রীদের নিয়ে কিছু কথা। তিনি লিখেছিলেন "জাহাজটা বিশাল বড় এবং দেখতে রাজকীয় হোটেলের মতো। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জন জ্যাকব অ্যাস্টর ও তাঁর স্ত্রীও রয়েছে আমাদের সাথে। কোটি কোটি টাকা থাকলেও তিনি দেখতে আর দশটা সাধারণ মানুষের মতোই। ডেকের বাইরে তিনি আমাদের সঙ্গে বসে আছেন"।

টাইটানিক ডুবে যাবার ফলে যে পনেরোশো মানুষের মৃত্যু হয় তাদের মধ্যে একজন ছিলেন হলভারসন। মাকে লেখা চিঠিতে যে ধনী ব্যক্তির কথা তিনি বলেছিলেন, সেই জেজে অ্যাস্টর ও তার স্ত্রীও ছিলেন প্রাণ হারানো ১৫০০ মানুষের মধ্যে। তবে প্রাণে বেঁচে গিয়েছিলেন তার স্ত্রী ম্যারি। হলভারসনের মরদেহ উদ্ধারের সময় তার পকেটে চিঠিটা পাওয়া যায়। ওই চিঠি তার মায়ের কাছে পৌঁছে দেয়া হয়েছিল। নিলাম প্রতিষ্ঠানের পক্ষে অ্যালড্রিজ বলছেন "সম্ভবত এটাই জাহাজের কোনো যাত্রীর লেখা একমাত্র চিঠি যেটা তার মৃত্যুর কারণে পোস্ট না করা হলেও প্রাপকের কাছে পৌঁছেছে"।

 

 

 

/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম