জর্ডানের রানির টুইটার-ফেসবুক-ইনস্টাগ্রাম-ওয়েবে রোহিঙ্গা বিপন্নতা

বিদেশ ডেস্ক
২৪ অক্টোবর ২০১৭, ২১:৪২আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ১৬:৫৫

শরণার্থী শিবিরে রোহিঙ্গা শিশুদের সঙ্গে রানি রানিয়া বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাতের পর আন্তর্জাতিক  সম্প্রদায়কে এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ। সাম্প্রতিক ওই সফরের পর নিজের টুইটার অ্যাকাউন্ট, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ওয়েবসাইটে রোহিঙ্গাদের বিপন্নতার কথা তুলে ধরেছেন জর্ডানের রানি।

টুইটারে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘এই মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের বিপন্নতাকে কেন বারবার উপেক্ষা করা হচ্ছে? কেন এই কাঠামোগত নিপীড়ন চলতে দেওয়া হচ্ছে?’

আরেক পোস্টে তিনি বলেছেন, ‘কুতুপালং শরণার্থী শিবিরে যে ভোগান্তি আমি দেখেছি এবং রোহিঙ্গা শরণার্থীদের কাছ থেকে যে দুর্ভোগের কথা শুনেছি তা চরম যন্ত্রণাদায়ক ও মর্মান্তিক।’

রানি রানিয়া'র টুইটের স্ক্রিনশট

টুইটারে দেওয়া আরেক পোস্টে জর্ডানের রানি লিখেছেন, ‘গত দুই মাসে প্রায় ছয় লাখ রোহিঙ্গা মুসলিম মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে গেছেন। বছরের পর বছর ধরে রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ মিয়ানমারে বৈষম্য, অবিচার ও নিপীড়নের শিকার হয়ে আসছেন। দুর্ভাগ্যজনকভাবে পুরো দুনিয়ার সামনে একটি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এ ধরনের পদ্ধতিগত নিপীড়নের স্থান রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই রোহিঙ্গাদের দুর্দশার অবসান ঘটাতে হবে। তাদের অধিকার রক্ষা করতে হবে।

টুইটারের বাইরে নিজের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ওয়েবসাইটেও রোহিঙ্গাদের বিপন্নতা নিয়ে একই ধরনের বক্তব্য তুলে ধরেছেন জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ।

 

/এমপি/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম