ইন্দোনেশিয়ায় একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ২৩জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টায় রাজধানী জাকার্তার পশ্চিমে ট্যাংগারেং এলাকার একটি বাণিজ্যিক ভবনে এই বিস্ফোরণ ঘটে।
ট্যাংগারেং কোটা পুলিশ প্রধান হ্যারি কার্নিওয়ান জানান, আমরা এখনও বিস্ফোরণে আহতদের উদ্ধার করছি। নিহতদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।
স্থানীয় টেলিভিশনের ফুটেজে ভবনটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।
জাকার্তা পুলিশের মহাপরিচালক নিকো আফিন্তা জানান, কারখানাটি প্রায় ১০৩ জন শ্রমিক কর্মরত ছিল। এর মধ্যে বিস্ফোরণে আহত হয়েছেন ৪৩ জন। তিন জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি ২৩ জন নিহত হয়েছে।
সূত্র: বিবিসি।








