জাকার্তার আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪৭

বিদেশ ডেস্ক
২৬ অক্টোবর ২০১৭, ২১:৪৩আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ২১:৫২

জাকার্তার আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪৭ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবারের এ বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৬ জন। তাদের ঘটনাস্থল সংলগ্ন তিনটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টায় রাজধানী জাকার্তার পশ্চিমে ট্যাংগারেং এলাকার একটি বাণিজ্যিক ভবনে অবস্থিত একটি কারখানায় এ বিস্ফোরণ ঘটে। মাত্র দেড় মাস আগে ওই কারখানাটির কার্যক্রম শুরু করেছিল। পুলিশের মুখপাত্র আরগো ইউয়োনো জানিয়েছেন, সেখানে মোট ১০৩ কর্মী কাজ করার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় টেলিভিশনের ফুটেজে ভবনটি থেকে ঘন ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীর জানিয়েছেন, নিহতদের দেহ পুরোপুরি পুড়ে যাওয়ায় তাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম