আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাশিয়ার

বিদেশ ডেস্ক
২৭ অক্টোবর ২০১৭, ০৯:৩৮আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ০৯:৩৮
image

আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। মহড়ায় ক্ষেপণাস্ত্র পরীক্ষার পাশাপাশি কয়েকটি যুদ্ধবিমানেরও পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদন থেকে একথা জানা যায়।

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাশিয়ার

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাশিয়ার বিভিন্ন স্থান থেকে এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় বলে জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ।বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত বিমান ঘাঁটি প্লেসেতস্ক থেকে ‘তোপোল-এম’ নামের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। দেশের বিভিন্ন স্থানে একসঙ্গে যে বিশাল সামরিক মহড়া চালানো হচ্ছে তার অংশ হিসেবে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

মহড়ায় অংশগ্রহণকারী পরমাণু শক্তিচালিত দু’টি সাবমেরিন থেকে তিনটি আলাদা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রেরও সফল পরীক্ষা চালানো হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। এসব ক্ষেপণাস্ত্রের দু’টি জাপানের উত্তরে অবস্থিত ওখোতস্ক  সাগর থেকে এবং একটি উত্তর আর্কটিক সাগর থেকে নিক্ষেপ করা হয়।

পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিমাড়ুলোন প্রাচ্যে রাশিয়ার কামচাতকা দ্বীপ ও কাজাখস্তানে অবস্থিত রাশিয়ার একটি সামরিক ঘাঁটিতে অবস্থিত পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

/এমএইচ/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম