কাতালোনিয়ায় কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: স্পেনের প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
২৭ অক্টোবর ২০১৭, ১৭:৩০আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ২০:৩০
image

স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ায় সরাসরি কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদনের জন্য সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। কাতালোনিয়ার নেতা কার্লেস পুজদেমন, তার ভাইস প্রেসিডেন্ট এবং কাতালোনিয়ার সকল আঞ্চলিক মন্ত্রীদেরকে অপসারিত করতে চান বলেও জানিয়েছেন তিনি। স্প্যানিশ সিনেটে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রাজয়। উল্লেখ্য, স্প্যানিশ সংবিধানের ১৫৫ অনুচ্ছেদ অনুযায়ী সংকটকালীন সময়ে একটি অঞ্চলকে পরিচালনা করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা সরকারের রয়েছে।

মারিয়ানো রাজয়
রাজয়ের মতে, কাতালোনিয়ায় ‘আইনের শাসন, গণতন্ত্র ও স্থিতিশীলতা’ ফিরিয়ে আনা প্রয়োজন এবং এর কোনও বিকল্প নেই। তার অভিযোগ, কাতালোনিয়ার সরকার পরিবারগুলোকে এবং সমাজকে বিভক্ত করছে। এর মধ্য দিয়ে কাতালোনিয়ার রাজস্ব, পুলিশ ও সরকারি মিডিয়ার নিয়ন্ত্রণ নিতে পারবে মাদ্রিদ সরকার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সিনেটররা মারিয়ানো রাজয়ের প্রস্তাবে সমর্থন দেবে বলে মনে করা হচ্ছে। শনিবার দুই পক্ষের মধ্যে বিতর্ক হওয়ার কথা রয়েছে।

কার্লেস
উল্লেখ্য,স্পেনের কাছ থেকে স্বাধীনতার জন্য ১ অক্টোবর গণভোট আয়োজন করে কাতালোনিয়া। গণভোটে ৯০ শতাংশ মানুষ কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে রায় দিয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী চলতি সপ্তাহে কাতালোনিয়ারা নেতাদের স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল। কিন্তু স্পেনের কেন্দ্রীয় সরকারের চাপে পুইজমেন্ট সরাসরি স্বাধীনতার ঘোষণা থেকে সরে এসে আলোচনার আহ্বান জানান। তবে,স্বাধীনতাকামীদের এ গণভোটকে স্পেনের সরকার বেআইনি ঘোষণা করেছে।

/এফইউ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম