রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের উদারতা আর আতিথ্যে অবাক নন ইয়ান চ্যাপেল

বিদেশ ডেস্ক
২৯ অক্টোবর ২০১৭, ১৬:২৫আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ১৬:৩০

রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে উদারতা আর আতিথ্য দেখিয়েছে তাতে অবাক নন অস্ট্রেলিয়ার সাবেক বিখ্যাত ক্রিকেটার ইয়ান চ্যাপেল। অপরের প্রতি এই দেশের মানুষের আর্তিকে তিনি বুঝে নিয়েছেন ক্রিকেটীয় লেন্সে। অস্ট্রেলীয় সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড-এ এক মতামতভিত্তিক নিবন্ধে ইয়ান নিজেই এসব কথা জানিয়েছেন।

ইয়ান চ্যাপেল

অস্ট্রেলিয়ায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের বিশেষ দূত ইয়ান চ্যাপেল। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ যেমন নিজেদের দলকে চূড়ান্ত আনন্দ দিতে চায়। তবে তা করতে গিয়ে বিপরীতের দলের প্রতি বিদ্বেষ পোষণ করে না। বরং বিদ্বেষ কিংবা উপহাসের বদলে প্রতিপক্ষকে তারা উদার আতিথ্য দিতে চায়। রোহিঙ্গাদের ক্ষেত্রেও তাই হয়েছে। দারিদ্র্র্য আর জনসংখ্যার চাপ সত্ত্বেও বাংলাদেশ তাদের আশ্রয় নিশ্চিত করেছে।

চ্যাপেল লিখেছেন, গত কয়েক সপ্তাহে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তা জনবহুল দেশটির জন্য মোকাবিলা করা কতো কঠিন তা আমি আজ অনুধাবন করতে পারছি। জনসংখ্যার কথা বাদ দিলেও বাংলাদেশ একটি দরিদ্র, দুর্যোগপ্রবণ ও নিয়মিত বন্যা ও ঘূর্ণিঝড়ের কবলে পড়া দেশ। নিশ্চিতভাবেই বাংলাদেশ নিজেদের জনসংখ্যা নিয়ে সমস্যার মধ্যে আছে। এ পরিস্থিতিতে আরও বেশি লোকসংখ্যার দেশটিতে প্রবেশ কাম্য নয়।

সাবেক অস্ট্রেলীয় এই ক্রিকেটার লিখেছেন, কিন্তু বাংলাদেশকে যতটুকু চিনেছি তাতে আমি শরণার্থীদের স্বাগত জানানোতে অবাক হইনি। বাংলাদেশের সঙ্গে আমার সম্পৃক্ততা ছিল ক্রিকেটের মাধ্যমে এবং তা ছিল ইতিবাচক। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের সবচেয়ে উচ্ছ্বাসপূর্ণ মনে হয়েছে আমার কাছে। তারা সব সময় নিজের দল নিয়ে উচ্ছ্বসিত কিন্তু কখনও প্রতিপক্ষের প্রতি বিদ্বেষ পোষণ করেন না।

উল্লেখ্য, ১৯৬৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত ইয়ান চ্যাপেল ক্যারিয়ার ধরে রেখেছেন ১৯৮০ সাল পর্যন্ত। ১৯৭১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন তিনি।  ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে মনে করা হয় তাকে। ২০০৬ সালে এক স্বাক্ষাৎকারে বিখ্যাত লেগ স্পিনার শেন ওয়ার্ন বলেছেন, চ্যাপেল তার খেলোয়াড়ী জীবনে ব্যাপক ভূমিকা রেখেছেন। ডানহাতি ব্যাটসম্যান ও স্পিনার ৭৫ টেস্টে করেছেন ৫৩৪৫ রান এবং ১৬ ওয়ান ডে ম্যাচ খেলে করেছেন ৬৭৩ রান।

 

 

/বিএ/এএ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম