এমপিদের যৌন হয়রানি নিয়ে কঠোর হচ্ছেন থেরেসা মে

অদিতি খান্না, যুক্তরাজ্য
৩১ অক্টোবর ২০১৭, ০১:০৩আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ০১:৩০

থেরেসা মে ব্রিটিশ পার্লামেন্টে বেশ কয়েকজন এমপিকে যৌন নিপীড়নের অভিযোগে চিহ্নিত করার পর পর বিষয়টি নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। সোমবার তিনি বলেছেন, পার্লামেন্টে এমপিদের কোনও বেমানান আচরণ সহ্য করা হবে না। হাউস অব কমন্সের স্পিকার জন বার্কো’র কাছে এ সংক্রান্ত একটি  চিঠি লিখেছেন থেরেসা মে। এতে তিনি এমপিদের আচরণ নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন। এছাড়া এ বিষয়ে একটি স্বতন্ত্র মধ্যস্থতার কথাও বলেছেন তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর আবাসিক দফতর ১০ ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেন, ‘যৌন হয়রানির যে কোনও অভিযোগই উদ্বেগজনক।’

অভিযোগ উঠেছে, ব্রিটিশ মন্ত্রী ও ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপিদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রধানমন্ত্রীর কাছ পর্যন্ত পৌঁছেছে। এ ধরনের এমপি-মন্ত্রীদের একটি তালিকাও তার কাছে পৌঁছেছে বলে জানা গেছে। ক্ষমতাসীন দলের চিফ হুইপ গ্যাভিন উইলিয়ামসন বেশ কিছুদিন ধরে এমন সব অভিযোগের তালিকা প্রধানমন্ত্রীকে সরবরাহ করছেন। এর জেরে থেরেসা মে মন্ত্রিসভা পুনর্গঠন করতে পারেন বলে প্রতীয়মান হচ্ছে।

বলা হচ্ছে, অভিযুক্ত এমপি-মন্ত্রীরা কখনও খোদ পার্লামেন্টে, আবার কখনও বা নিজ নির্বাচনি এলাকায় নারীদের সঙ্গে অশালীন আচরণ করেছেন। আর এমন অভিযোগ উঠেছে নারী সাংবাদিক এবং কোনও কোনও মন্ত্রীর সহযোগী নারীদের কাছ থেকে।

থেরেসা মে বলেছেন, ইন্ডিপেন্ডেন্ট পার্লামেন্টারি স্ট্যান্ডার্ডস অথরিটি (আইপিএসএ)-এর বিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। আমি বিশ্বাস করি না যে, এমন পরিস্থিতি সহ্য করা হবে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম