রোহিঙ্গাবাহী নৌকাডুবিতে জাতিসংঘের গভীর শোক

বিদেশ ডেস্ক
৩১ অক্টোবর ২০১৭, ১৭:১০আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ১৮:২০
image

বঙ্গোপসাগরে নতুন করে রোহিঙ্গাবাহী নৌকাডুবির খবরে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। মঙ্গলবার (৩১ অক্টোবর) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে নৌকাডুবির ঘটনায় এই প্রতিক্রিয়া জানানো হয়।

এক রোহিঙ্গা নারী (ফাইল ফটো)
ইউএনএইচসিআর-এর বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলের কাছে মঙ্গলবার সকালে নৌকাটি ডুবে গেলে চার রোহিঙ্গা নিহত হয়। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়।

বিবৃতিতে জানানো হয়, ইউএনএইচসিআর-এর কর্মী ও সহযোগীরা নৌডুবির ঘটনায় বেঁচে যাওয়াদের কাছে খাদ্য, কম্বল, কাপড়-চোপড় ও চিকিৎসা সহায়তা পৌঁছে দিয়েছে। প্রাণে বেঁচে যাওয়াদের বক্তব্য উদ্ধৃত করে সংস্থাটি জানায়, ওই নৌকায় ছয়টি পরিবারের সর্বমোট ৪২ জন রোহিঙ্গা ছিলেন। তাদের মধ্যে অনেক নারী ও শিশুও রয়েছে। তারা সবাই রাত ২টার দিকে রাখাইন প্রদেশের মংদোর দক্ষিণের গোজন দিয়া থেকে ওই মাছ ধরার নৌকাটিতে করে যাত্রা করেছিলেন।

বিবৃতিতে ইউএনএইচসিআর জানায়, উত্তাল সাগরে নৌকা ভাসাতে ভাসাতে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলে নৌকাটি পৌঁছায়। তবে বিশাল বিশাল ঢেউয়ের কারণে নৌকাটি আর তীড়ে পৌঁছাতে পারেনি। নৌকাটি ডুবে যাওয়ার সময় ১৫ বছর বয়সী এক কিশোর ঘটনাস্থলেই মারা যায়। আহত ২২ জনকে দ্রুত হাসপাতালে নেওয়ার সময় পথে প্রাণ হারায় আরও তিনজন। বাকি ১৯ জনকে কুতুপালং ক্যাম্পের কাছে ইউএনএইচসিআর-এর ট্রানজিট সেন্টারে নেওয়া হয়েছে।

ইউএনএইচসিআর-এর বিবৃতিতে জানানো হয়, তাদেরকে জরুরি চিকিৎসা দেওয়ার জন্য স্থানীয় হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। তারা জানায়, ‘চিকিৎসা সেবা নিতে গিয়ে পরিবারের সদস্যদেরকে যেন আলাদা না হতে হয় তা আমরা নিশ্চিত করব।’ 

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম