রোহিঙ্গা সংকটের মুখে রাখাইনবাসীকে মিলেমিশে থাকতে বললেন সু চি

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০১৭, ০৯:০৯আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ০৯:১৭
image

রাখাইন রাজ্যে বসবাসকারী বিভিন্ন জাতিগোষ্ঠীকে নিজেদের মধ্যে ‘ঝগড়া’ না করার পরামর্শ দিলেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি।  সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদীদের জাতিগত নিধন থেকে প্রাণ বাঁচিয়ে প্রতিদিন যখন হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসছে, তখন সবাইকে মিলেমিশে কাজ করার তাগিদ দেন তিনি।
রাখাইনে সু চি

২৫ আগস্ট সেনানিধনযজ্ঞ জোরালো হওয়ার পর থেকেই রাখাইন থেকে স্রোতের মতো বাংলাদেশে আসতে শুরু করে রোহিঙ্গারা। জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং ন্যায় ও শান্তির পক্ষের মানুষেরা সেখানে সংঘটিত নিপীড়নকে জাতিগত নিধন এবং গণহত্যার সামিল বলে উল্লেখ করে। রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত হত্যা, যৌন নিপীড়ন ও উচ্ছেদের করার বিষয়ে নীরব থাকায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার মুখে পড়েন শান্তিতে নোবেলজয়ী এই নেত্রী।

আগস্টে সংকট শুরু হওয়ার পর বৃহস্পতিবার প্রথম তিনি কঠোর নিরাপত্তার মধ্যে হেলিকপ্টারে চড়ে রাখাইন আসেন। রাজ্যটির রাজধানী শহর সিত্তে  মংডু পরিদর্শনে যান তিনি।

মংডুতে জাতিগত নিধনের শিকার হয়েছেন হাজার হাজার রোহিঙ্গা সেখানে আরাকান প্রজেক্ট-এর ক্রিস লেওয়া বলেন, “পথে অনেক মানুষের জমায়েত হচ্ছে। গাড়ি থামিয়ে তিনি সবার সঙ্গে কথা বলছেন।”

লেওয়া জানান, “রাখাইনবাসীকে সু চি কেবল তিনটি কথা বলেছেন। তাদের শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে হবে, জনগণকে রাখাইন সরকারের সহায়তা দিতে হবে এবং পরস্পরের মধ্যে ঝগড়া করা যাবে না। ”

/বিএ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম