বাংলাদেশে আরও জঙ্গি হামলার আশঙ্কা অস্ট্রেলিয়ার

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০১৭, ১৭:০০আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ১৭:১৯

বাংলাদেশে আরও জঙ্গি হামলার আশঙ্কা অস্ট্রেলিয়ার বাংলাদেশে নতুন করে আরও জঙ্গি হামলার আশঙ্কা করছে অস্ট্রেলিয়া। দেশটি বলছে, পশ্চিমা দুনিয়ার স্বার্থসংশ্লিষ্ট কোনও বিষয় হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এ সংক্রান্ত পরিকল্পনার নির্ভরযোগ্য তথ্য রয়েছে। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে তাদের নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারি অস্ট্রেলিয়া সরকার। শুক্রবার দেশটির ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের (ডিএফএটি) ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়।

৩ নভেম্বর ২০১৭ শুক্রবার ডিএফএটি’র ওয়েবসাইটে বলা হয়, বাংলাদেশে সন্ত্রাসী হামলার ‘বড় ধরনের হুমকি’ রয়েছে। ফলে দেশটিতে থাকা অস্ট্রেলীয় নাগরিকদের নিজেদের নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকতে হবে। যেসব শপিং মলে বিদেশিরা নিয়মিত যাতায়াত করেন, সেগুলো যেন তারা এড়িয়ে চলেন। এছাড়া যারা বাংলাদেশ সফরের পরিকল্পনা করছেন, তারাও যেন বিষয়টি পুনর্বিবেচনা করেন।

অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের ওয়েবসাইটে ২০১৬ সালের ১ জুলাই ঢাকার হলি আর্টিজানে জঙ্গি হামলা এবং চলতি বছরের মার্চে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে চেকপোস্টে আত্মঘাতী বিস্ফোরণের বিষয়টিও উল্লেখ করা  হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নাশকতার পরিকল্পনার অভিযোগে প্রায়ই গ্রেফতারের ঘটনা ঘটছে।

নতুন আক্রমণে হামলাকারীদের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে সরকারি বা বাণিজ্যিক স্থাপনা, উন্মুক্ত স্থান, আদালত, বিদেশি সরকার ও তাদের বাণিজ্যিক স্বার্থ, সামরিক বাহিনী ও পুলিশ, বিভিন্ন দেশের দূতাবাস, হোটেল, ক্লাব, রেস্টুরেন্ট, বার, স্কুল, মার্কেট, ব্যাংক, ধর্মীয় স্থান, রাজনৈতিক সমাবেশ, সিনেমা হল, সাংস্কৃতিক অনুষ্ঠান, গণপরিবহন, বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, পর্যটন এলাকা ও ঐতিহাসিক স্থাপনা। এরপরও যদি অস্ট্রেলিয়ার কোনও নাগরিক বাংলাদেশ সফরে আগ্রহী হন তাহলে তারা যেন নিরাপত্তার ব্যাপারে বাড়তি পদক্ষেপ নেন।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম