লন্ডনে অ্যাসিড হামলায় বাংলাদেশি তরুণের চোখ হারানোর আশঙ্কা

মুনজের আহমদ চৌধুরী, যুক্তরাজ্য
০৫ নভেম্বর ২০১৭, ০১:৫১আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ০৮:২৯
image

লন্ডনে ভয়াবহ অ্যাসিড হামলার শিকার প্রবাসী এক নওশাদ ইমন বাংলাদেশি তরুণের চোখ হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। ৩২ বছর বয়সী এই তরুণের নাম নওশাদ কামাল ইমন। আশঙ্কাজনক অবস্থায় তিনি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।চিকিৎসকদের মতে, নওশাদের দু’টো চোখই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 বৃহস্পতিবার সন্ধ্যায় নওশাদ পূর্ব লন্ডনের ওয়ালথামস্টো এলাকায় অ্যাসিড হামলার শিকার হন। স্থানীয় সময় শনিবার রাতে নওশাদের বন্ধু, যুক্তরাজ্য ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মো. আক্তারুজ্জামান খান জাকির বাংলা ট্রিবিউনকে এতথ্য নিশ্চিত করেছেন।

নওশাদের স্বজনদের বরাত দিয়ে জাকির বলেন, ‘হামলায় তার দু’টি চোখই পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারে। এমন আশঙ্কার কথা চিকিৎসকরা জানিয়েছেন।’ জাকির আরও জানান, তিনি ও নওশাদ একসঙ্গে সিলেটের লিডিং বিশ্ববিদ্যালয়ে পড়তেন। নওশাদ সিলেট নগরীর লামাবাজার এলাকার বাসিন্দা।

জানা গেছে, নওশাদ গত আট বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। মোপেড (মোটরসাইকেল) যোগে রেস্টুরেন্টের পিজা বিভিন্ন বাসায় পৌঁছে দেওয়ার কাজ করতেন তিনি। ঘটনার সময় পূর্ব লন্ডনের ওয়ালথামস্টো এলাকায় একটি ঠিকানায় পিজা পৌঁছে দিতে গেলে স্কুলপড়ুয়া দুই কিশোর তার ওপর অ্যাসিড ছুঁড়ে মারে। আধাঘণ্টার ভেতরে দু’বার অ্যাসিড হামলার শিকার হন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বাইক ও সঙ্গে থাকা টাকা ছিনতাইয়ের জন্য এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা পুলিশের।

এদিকে এ ঘটনায় নিরাপত্তা চেয়ে বিক্ষোভ করেছেন লন্ডনের পিজা ডেলিভারি ম্যানরা।

/এমএইচ/ এপিএইচ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম