আত্মসমর্পণ করেছেন কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী নেতা পুজদেমন

বিদেশ ডেস্ক
০৫ নভেম্বর ২০১৭, ১৯:৩৩আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ১৯:৩৫

বেলজিয়ামে নির্বাসিত কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী নেতা ও বহিষ্কৃত প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন ও তার চারজন সাবেক উপদেষ্টা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। রবিবার তারা আত্মসমর্পণ করেন বলে জানিয়েছেন বেলজিয়ামের একজন প্রসিকিউটর।

আত্মসমর্পণ করেছেন কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী নেতা পুজদেমন

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, সোমবার সকালে বিচারক নির্ধারণ করবেন তাদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হবে কিনা। শুক্রবার স্পেনের একজন বিচারক এই পরোয়ানা জারি করেছিলেন।

কাতালোনিয়ার পার্লামেন্টে স্পেন থেকে স্বাধীনতার ঘোষণা প্রস্তাব পাস হওয়ার পর মাদ্রিদভিত্তিক কেন্দ্রীয় সরকার পুজদেমনকে বহিষ্কার করে। একই সঙ্গে কাতালোনিয়ার সংসদ ভেঙে দিয়ে ও সায়ত্বশাসন বাতিল করে কেন্দ্রীয় শাসন জারি করে। এরপরই বেলজিয়ামে চলে যান পুজদেমন।

এর আগে বেলজিয়ামে এক সংবাদ সম্মেলনে পুজদেমন দাবি করেছিলেন, ন্যায় বিচার পাওয়ার প্রতিশ্রুতি না পেলে তিনি স্পেনে ফিরবেন না।

পুজদেমনসহ তার চার সহযোগীর বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ, সরকারি অর্থের অপব্যয়, নির্দেশ অমান্য ও বিশ্বাস ভঙের অভিযোগ আনা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম