শর্তসাপেক্ষে মুক্তি পেলেন কাতালান নেতা পুজদেমন

বিদেশ ডেস্ক
০৬ নভেম্বর ২০১৭, ০৮:৫৩আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ০৮:৫৩
image

পুলিশের কাছে আত্মসমপর্নের পর কাতালান নেতা কার্লোস পুজদেমনকে শর্ত সাপেক্ষ মুক্তি দিয়েছে বেলজিয়াম। মুক্তি পেয়েছেন তার চারজন মন্ত্রীও। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

শর্তসাপেক্ষে মুক্তি পেলেন কাতালান নেতা পুজদেমন

প্রতিবেদনে বলা হয়, স্পেন পুজদেমনের নামে ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানা জারি করলে আত্মসমর্পন করেন তিনি। এরপর ১৫ দিনে একবার আদালতে হাজিরা দেওয়ার শর্তে মুক্তি দেওয়া হয়। বেলজিয়াম ত্যাগে নিষেধাজ্ঞাও জারি করে বেলজিয়ামের আদালত।

এক আইনজীবী জানান, সামনের ১৫ দিনের মধ্যেই চেম্বার দ্য কাউন্সিলে পুজদেমন ও তার চার মন্ত্রীকে হাজির হতে হবে।

শুক্রবার স্পেনের একজন বিচারক এই পরোয়ানা জারি করেছিলেন।পুজদেমনসহ তার চার সহযোগীর বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ, সরকারি অর্থের অপব্যয়, নির্দেশ অমান্য ও বিশ্বাস ভঙের অভিযোগ আনা হয়েছে।

কাতালোনিয়ার পার্লামেন্টে স্পেন থেকে স্বাধীনতার ঘোষণা প্রস্তাব পাস হওয়ার পর মাদ্রিদভিত্তিক কেন্দ্রীয় সরকার পুজদেমনকে বহিষ্কার করে। একই সঙ্গে কাতালোনিয়ার সংসদ ভেঙে দিয়ে ও সায়ত্বশাসন বাতিল করে কেন্দ্রীয় শাসন জারি করে। এরপরই বেলজিয়ামে চলে যান পুজদেমন।

এর আগে বেলজিয়ামে এক সংবাদ সম্মেলনে পুজদেমন দাবি করেছিলেন, ন্যায় বিচার পাওয়ার প্রতিশ্রুতি না পেলে তিনি স্পেনে ফিরবেন না।

/এমএইচ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম