কোরীয় উপদ্বীপে পরমাণু যুদ্ধ করতেই এশিয়া সফরে ট্রাম্প: উ. কোরিয়া

বিদেশ ডেস্ক
০৯ নভেম্বর ২০১৭, ১০:৩৭আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১০:৫৫
image

ট্রাম্পের এশিয়া সফর নিয়ে উত্তর কোরিয়া জানিয়েছে, কোরীয় উপদ্বীপে পরমাণু যুদ্ধ শুরু করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফর করেছেন। দেশটির সরকারি দলের এক মুখপাত্র বলেন, ডোনাল্ড ট্রাম্পের এই ‘ভবঘুরে সফর’ উত্তেজনা ও একটি পরমাণু যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা বৃদ্ধি ছাড়া অন্য কোনো ফল বয়ে আনবে না। বৃহস্পতিবার ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

কোরীয় উপদ্বীপে পরমাণু যুদ্ধ করতেই এশিয়া সফরে ট্রাম্প: উ. কোরিয়া

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প গত কয়েকদিনে জাপান ও দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে উত্তর কোরিয়াকে একটি স্বৈরতান্ত্রিক দেশ হিসেবে অভিহিত করে বলেন, পিয়ংইয়ং-এর ব্যাপারে আমেরিকার কৌশলগত ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তিনি আবারো উত্তর কোরিয়াকে ধ্বংস করে ফেলার হুমকি দেন।

তার এ হুঁশিয়ারির জবাবে প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার সরকারি দলের মুখপত্র দৈনিক রডং সিনমুন এক সম্পাদকীয়তে লিখেছে, ট্রাম্প শুধুমাত্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দেয়ার জন্য দক্ষিণ কোরিয়া সফর করেছেন।

সম্পাদকীয়তে আমেরিকার সাম্রাজ্যবাদী নীতির অন্ধ অনুসরণ করার জন্য দক্ষিণ কোরিয়াকে দায়ী করে বলা হয়, এতসব বিদ্বেষী তৎপরতা ও চাপ প্রয়োগ সত্ত্বেও নিজের সামরিক শক্তি ও সমরাস্ত্র কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনায় বসবে না পিয়ংইয়ং।

মার্কিন সরকার উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করার আহ্বান জানিয়েছে। তবে পিয়ংইয়ং বারবার বলে এসেছে, দেশটির বিরুদ্ধে আমেরিকা ও তার মিত্রদের হুমকি বন্ধ না হলে এসব পরীক্ষাও বন্ধ হবে না। এমনকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আগাম হামলারও হুমকি দিয়ে রেখেছে উত্তর কোরিয়া।

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম