শি জিন পিং এর প্রশংসা করলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৯ নভেম্বর ২০১৭, ১৫:৪৯আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১৫:৫১
image

বেইজিং সফরে গিয়ে চীন এবং সেদেশের প্রেসিডেন্ট শি জিন পিং এর প্রশংসা করলেন চীনবিরোধী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া ও বাণিজ্য ইস্যুতে বিভিন্ন সময়ে ট্রাম্পকে চীনের সমালোচনা করতে দেখা গেলেও বৃহস্পতিবার বেইজিং এ তার কণ্ঠে শোনা গেলো ভিন্ন সুর। ট্রাম্প বলেছেন তিনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির জন্য চীনকে দায়ী মনে করেন না; বরং এর জন্য আগের মার্কিন প্রশাসন দায়ী।

ট্রাম্প ও শি
এশিয়া সফরের অংশ হিসেবে বুধবার চীনে পৌঁছান ট্রাম্প। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেইজিং এ ব্যবসায়ী নেতাদের সামনে যৌথভাবে হাজির হন তিনি ও জিনপিং। সেসময় ট্রাম্প বলেন, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক ‘খুব একপেশে এবং অন্যায্য।’ তবে সঙ্গে সঙ্গে তিনি বলেন: ‘আমি চীনকে দোষ দিচ্ছি না। কোনও দেশের সংকটের সুযোগকে কাজে লাগিয়ে অন্য কোনও দেশ যদি তার জনগণের সুবিধা নিশ্চিত করে তবে সে দেশকে কি দোষ দেওয়া যায়? আমি এক্ষেত্রে চীনকে বিশাল কৃতিত্ব দেব।’

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণের আগে থেকে চীনবিরোধী বক্তব্য দিয়ে আসছেন ট্রাম্প। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি নিয়েও সমালোচনা করেছেন তিনি। চীন যুক্তরাষ্ট্রের চাকরির বাজার নষ্ট করছে বলেও অভিযোগ করতেন তিনি।

তবে বৃহস্পতিবার ট্রাম্প কেবল চীনেরই প্রশংসা করেননি, বার বার করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এরও প্রশংসা করেছেন তিনি। এক পর্যায়ে ট্রাম্প শি জিনপিংকে বলে ফেলেন: ‘আপনি খুব বিশেষ একজন মানুষ’।

উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্যে কড়াকড়ি আরোপসহ বিভিন্ন তৎপরতার জন্য শি কে ধন্যবাদ জানান ট্রাম্প।
আতিথেয়তার জন্য টুইটারেও শি জিনপিং ও তার স্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

/এফইউ/

 

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম