সেনাবাহিনীর নিয়ন্ত্রণে জিম্বাবুয়ে, গৃহবন্দি মুগাবে

বিদেশ ডেস্ক
১৫ নভেম্বর ২০১৭, ১৯:২৫আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৯:৪২

সেনাবাহিনীর নিয়ন্ত্রণে জিম্বাবুয়ে, গৃহবন্দি মুগাবে পূর্ব আফ্রিকার দেশ জিম্বাবুয়ের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। দেশটির প্রেসিডেন্ট রবার্ট মুগাবে’কে তার নিজ বাড়িতে গৃহবন্দি করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে ফোনে নিজের বন্দিদশার কথা জানিয়েছেন ৯৩ বছরের মুগাবে। তবে তিনি ভালো আছেন বলে জানান জ্যাকব জুমা। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
জিম্বাবুয়েতে কোনও অসাংবিধানিক কোনও পরিবর্তন হবে না বলেও আশাবাদের ব্যক্ত করেন জ্যাকব জুমা। একইসঙ্গে বিদ্যমান রাজনৈতিক অচলাবস্থার সমাধানে জিম্বাবুয়ের সরকার ও সেনাবাহিনীর প্রতি তিনি আহ্বান জানান।

এর আগে ১৫ নভেম্বর মধ্যরাতে জিম্বাবুয়ের রাষ্ট্রীয় টেলিভিশনের দখল নেয় দেশটির সেনাবাহিনী। দেশটির প্রেসিডেন্ট রবার্ট মুগাবের দল সেনাপ্রধানের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার অভিযোগ আনার কয়েক ঘণ্টার মাথায় এ ঘটনা ঘটে। রাজধানী হারারে’র সরকারি অফিস, পার্লামেন্ট ও আদালতে যাওয়ার রাস্তাগুলোতে সেনাসদস্য ও সাঁজোয়া যান অবস্থান নিয়েছে।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে রাষ্ট্রীয় টেলিভিশন দখলের পর সেখানে একটি বিবৃতি পড়ে শোনান সেনাবাহিনীর চিফ অব স্টাফ লজিস্টিক মেজর জেনারেল এসবি মোয়ো। এতে তিনি বলেন, দেশে কোনও অভ্যুত্থান হয়নি। মুগাবে এবং তার পরিবারের সদস্যরা নিরাপদে আছেন। আমরা তার (রবার্ট মুগাবে) চারপাশে যেসব লোকজন অপরাধ করছে এবং দেশকে সামাজিক ও অর্থনৈতিক ভোগান্তিতে ফেলছে কেবল তাদেরকেই লক্ষবস্তুতে পরিণত করেছি এবং বিচারের মুখোমুখি করানোর চেষ্টা করছি। এ লক্ষ্য অর্জন হয়ে গেলে দেশের পরিস্থিতি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

জিম্বাবুয়ের নাগরিকদেরকে স্বাভাবিক জীবন-যাপন অব্যাহত রাখারও আহ্বান জানান এই সেনা কর্মকর্তা।

রাজনৈতিক দলগুলোর তরুণ সদস্যদের সহিংসতায় লিপ্ত না হওয়ারও আহ্বান জানান জেনারেল মোয়ো। তিনি বলেন, ‘তরুণরা যেন দেশের ভবিষ্যৎ মানে নিজেদের ভবিষ্যৎ, এ বিষয়টি উপলব্ধি করতে পারে, উল্টো পথে না যায়, জাতির মূল্যবোধ ও বিশ্বাসের প্রতি অঙ্গীকারাবদ্ধ থাকে।’

উল্লেখ্য, ৯৩ বছর বয়সী মুগাবে আফ্রিকার সবচেয়ে বেশি বয়সী নেতা, ১৯৮০ সাল থেকে জিম্বাবুয়ের ক্ষমতায় আছেন তিনি।

/এমপি/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম