ইরানের কারাবন্দি ব্রিটিশ নারীর পক্ষে জোর প্রচারণায় টিউলিপ

অদিতি খান্না, যুক্তরাজ্য
১৫ নভেম্বর ২০১৭, ২২:৪০আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ২৩:০৭

টিউলিপ সিদ্দিক ইরানে কারাবন্দি ব্রিটিশ নারী নাজানিন জাগহারি র‍্যাটক্লিফ-এর মুক্তির দাবিতে বুধবার প্রচারণা জোরদার করেছেন ব্রিটিশ এমপি লিউলিপ সিদ্দিক। ২০১৬ সালের এপ্রিল থেকে বন্দি রয়েছেন ৩৩ বছরের ওই নারী। তিনি টিউলিপ সিদ্দিকের নির্বাচনি আসন হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন এলাকার বাসিন্দা। ইরানের সরকার উৎখাতের কথিত প্রচেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

কয়েক মাস ধরেই কারাবন্দি নাজানিন জাগহারি র‍্যাটক্লিফ-এর মুক্তির দাবিতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন টিউলিপ সিদ্দিক। এ ইস্যুতে চলতি মাসের গোড়ার দিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের পদত্যাগ দাবি করেন টিউলিপ সিদ্দিক। নাজানিন জাগহারি র‍্যাটক্লিফ-এর বিষয়ে জনসনের বিতর্কিত মন্তব্যের জেরে তিনি এই দাবি জানান। তবে দীর্ঘ প্রচেষ্টার পর শেষ পর্যন্ত বুধবার বরিস জনসনের সঙ্গে নাজানিন জাগহারি র‍্যাটক্লিফ-এর স্বামী রিচার্ড র‍্যাটক্লিফের দীর্ঘ প্রতিক্ষীত সাক্ষাৎ করিয়ে দিতে সমর্থ হন টিউলিপ।

যুক্তরাজ্যের লেবার পার্টি থেকে নির্বাচিত ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক বঙ্গবন্ধুর নাতনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার কন্যা। ইরানে বন্দি ওই নারীর বিষয়ে তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন নাজানিন জাগহারি র‍্যাটক্লিফ’কে দেশে ফিরিয়ে আনতে তিনি চেষ্টার কোনও ত্রুটি করবেন না। তার কাছে আমাদের প্রত্যাশাও এটাই ছিল।

এ বছর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর নির্ধারিত ইরান সফরে নাজানিন জাগহারি র‍্যাটক্লিফ-এর স্বামী রিচার্ড র‍্যাটক্লিফ’কে সফরসঙ্গী করারও আহ্বান জানান টিউলিপ। কেননা তিন বছরের মেয়ে গ্যাব্রিলের সঙ্গেও দেখা করতে পারছেন না রিচার্ড র‍্যাটক্লিফ। ভিসা জটিলতার কারণে তেহরানে নানা-নানীর কাছে থাকা গ্যাব্রিল’কে দেখতে যেতে পারছেন না রিচার্ড র‍্যাটক্লিফ।

নাজানিন জাগহারি র‌্যাটক্লিফ’কে গত বছরের এপ্রিলে তেহরান এয়ারপোর্টে আটক করা হয়। সে সময় নিজের মেয়ের সঙ্গে তেহরান ভ্রমণ শেষে যুক্তরাজ্যে ফিরছিলেন তিনি। তার পরিবার সূত্রে জানা যায়, সঠিক উপায় অবলম্বন করে এবং শুধু ছুটি কাটানোর জন্যই ইরান গিয়েছিলেন নাজানিন। তার মেয়েকে ইরানিয়ান নানা-নানির পরিবারের সঙ্গে দেখা করাতে নিয়ে যাওয়াটাই মূল্য উদ্দেশ্য ছিল। কিন্তু তাকে ইরান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের সন্দেহে কারাদণ্ড দেওয়া হয়েছে। যদিও তিনি তা পুরোপুরি অস্বীকার করে আসছেন।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম