তিব্বতে শক্তিশালী ভূকম্পন অনুভূত

বিদেশ ডেস্ক
১৮ নভেম্বর ২০১৭, ১৩:১৮আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১৩:৫৪
image

চীনের তিব্বতের নিংচিতে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৮ নভেম্বর) ভোরের দিকে ৩০ সেকেন্ড স্থায়ী ওই ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো এলাকা।

শনিবার ভোরের দিকে ভূমিকম্পটি অনুবূত হয়
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯। অবশ্য, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ভূমিকম্পটির মাত্রা ৬.৩ বলে উল্লেখ করেছে। তবে এখন পর্যন্ত ওই ভূমিকম্পে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ইউএসজিএস জানিয়েছে, শনিবার নিংচি থেকে ৩৬ মাইল উত্তর-পূর্বে ভূমিকম্পটি অনুভূত হয়। এর গভীরতা ছিল ৬ মাইল। নিংচি সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থলে কোনও জনবসতি নেই। ভূমিকম্পে কেউ হতাহত হয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে।
চীনের দক্ষিণাঞ্চলে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। ২০০৮ সালে সিচুয়ান প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৭০০০০ মানুষ নিহত হয়েছিল।

/এসকেবি/এফইউ/

/এসকেবি/এফইউ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম