পদত্যাগে অস্বীকৃতি প্রেসিডেন্ট মুগাবের

বিদেশ ডেস্ক
২০ নভেম্বর ২০১৭, ০৩:৩৩আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ০৩:৪৪

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে

দল ও সেনাবাহিনীর চাপ অগ্রাহ্য করে ক্ষমতা থেকে সরে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। টিভিতে দেওয়া ভাষণে ৩৭ বছর প্রেসিডেন্টের পদে থাকা মুগাবে জানান, আগামী ডিসেম্বর পর্যন্ত ক্ষমতাসীন দলের কংগ্রেসে তিনি সভাপতিত্ব করবেন।





এর আগে জনগণের দাবির মুখে মুগাবেকে দলীয় প্রধানের পদ থেকে সরিয়ে দেয় দেশটির ক্ষমতাসীন দল জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন-প্যাট্রিয়টিক ফ্রন্ট (জানু-পিএফ)। একইসঙ্গে দলটি মুগাবেকে প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ানোর জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয়।
স্বাধীন হওয়ার পর গত ৩৭ বছর ধরে সাবেক গেরিলা নেতা মেগাবে জিম্বাবুয়ে শাসন করছেন। কিন্তু সম্প্রতি জানু-পিএফ পার্টির উত্তরসূরী নিয়ে দলের ভেতরে কোন্দল শুরু হয়।

দুই সপ্তাহ আগে ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়াকে বরখাস্ত করে তার স্ত্রী গ্রেসকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা করেন মুগাবে। এ নিয়ে দলীয় কোন্দলের মধ্যেই গত মঙ্গলবার মধ্যরাতে সেনাবাহিনী জিম্বাবুয়ের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানায় এবং মুগাবেকে গৃহবন্দি করে।
সেনাবাহিনী জিম্বাবুয়ের ক্ষমতার নিয়ন্ত্রণ নিলেও সেনাশাসন জারি করেনি। সংবিধান স্থগিত কিংবা প্রেসিডেন্টকেও পদচ্যুত করেনি। এমনকি সেনাবাহিনী শুরু থেকেই দাবি করছে, এই পদক্ষেপ কোনোভাবেই সরকারের নিয়ন্ত্রণ নেওয়া নয়। সূত্র- বিবিসি।

/এমএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম