জেরুজালেমে ভবন ভাঙবে ইসরায়েল, ঘর হারাবেন ১৩৮ ফিলিস্তিনি পরিবার

বিদেশ ডেস্ক
২২ নভেম্বর ২০১৭, ১৪:২১আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১৪:২৯
image

দখলকৃত পূর্ব জেরুজালেমের কাফর আকাব শহরের পাঁচটি ভবন পরীক্ষা করে দেখেছে ইসরায়েলি কর্মকর্তা ও জেরুজালেম মিউনিসিপালিটি। শিগগিরই বাড়িগুলো গুড়িয়ে দেওয়া হবে বলে জানায় ইসরায়েলি কর্তৃপক্ষ। বুধবার মধ্যপ্রাচ্যের সংবাদ পর্যবেক্ষণের ব্রিটিশ সংস্থা মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

জেরুজালেমে ভবন ভাঙবে ইসরায়েল, ঘর হারাবেন ১৩৮ ফিলিস্তিনি পরিবার

প্রতিবেদনে বলা হয়, এই ভবনগুলোতে প্রায় ১৩৮টি ফিলিস্তিনি পরিবার বাস করে। কাফর আকাবে ৬০ হাজার বাসিন্দাদের মধ্যে ৫২ হাজারই ‘অবৈধ’ ভবনে বাস করে।

জেরুজালেম পোস্টের মতে, বিভেদ দেয়ালের পাশে রাস্তা তৈরির কারণে এই ভবন ভাঙা হচ্ছে। স্থানীয় কমিটি প্রধান মুনির জাগের বলেন, এই রাস্তার দাবি কখনোই তোলেনি এলাকাবাসী। তাদের সরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই্ এই রাস্তা নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।  

তিনি আরও বলেন, ‘নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে এই ভবন ধ্বংস করা হলেও অনেক ‍ঝুঁকি থেকে যায়।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম