তাইওয়ানে অগ্নিকাণ্ডে নয়জনের প্রাণহানি

বিদেশ ডেস্ক
২৩ নভেম্বর ২০১৭, ২৩:২৯আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ২৩:৫১

তাইওয়ানে একটি অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে অন্তত নয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন আরও দুইজন। ২২ নভেম্বর ২০১৭ বুধবার দিবাগত রাতে নিউ তাইপেই সিটির ঝোংঘে এলাকার ওই অ্যাপার্টমেন্টটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্ঘটনা ও প্রাণহানির খবর নিশ্চিত করেছে পুলিশ।

তাইওয়ানে অগ্নিকাণ্ডে নয়জনের প্রাণহানি নিহতদের মধ্যে ঘটনাস্থল থেকেই দুজনের মরদেহ উদ্ধার করেন অগ্নিনির্বাপন কর্মীরা। অন্য সাতজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়।

অগ্নিকাণ্ডের শিকার হওয়া ভবনটির বাসিন্দাদের অধিকাংশই বিদেশি শ্রমিক। তবে হতাহতদের জাতীয়তা সম্পর্কে কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ৮টার দিকে ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা পঞ্চম তলায়ও  ছড়িয়ে পড়ে। ঘণ্টাখানেকের মাথায় আগুন নেভাতে সক্ষম হন অগ্নিনির্বাপন কর্মীরা।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্ঘাতের আশঙ্কা করছে পুলিশ। তাদের ধারণা, ভবনের বাসিন্দাদের পারস্পরিক বিবাদের জেরে কেউ একজন আগুন ধরিয়ে দিয়েছেন; যা পরে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ৪৯ বছরের এক বার্মিজ ব্যক্তিকে আটক করা হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম