সাজার প্রতিবাদে আদালতেই বিষপান!

বিদেশ ডেস্ক
২৯ নভেম্বর ২০১৭, ১৮:৪৪আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৮:৫০

বিচারক রায় ঘোষণা করছেন। আগের দুই আসামির দোষ প্রমাণ হওয়ায় ২৫ ও ২০ বছর করে জেল দেওয়া হয়েছে। তৃতীয় আসামির ২০ বছরের কারাদণ্ডের রায় ঘোষণার পরই তিনি পকেট থেকে একটি ছোট বোতল বের করলেন। চিৎকার করে বললেন, ‘আমি যুদ্ধাপরাধী নই। এ বিচার মানি না। আমি এখন বিষ খাচ্ছি।’ এরপর তিনি বোতলটি থেকে কিছু তরল পদার্থ পান করেন।

SlobodanPraljak

বুধবার জাতিসংঘের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বসনিয়া ক্রোটের এক বিচারের আপিলের রায় ঘোষণার সময় এ ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানায়। প্রতিবেদনে বলা হয়, ওই আসামির নাম স্লোবোদান প্রালজাক। এরপর আদালত রায় ঘোষণা স্থগিত করেছে।

১৯৯২ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বসনিয়ায় মুসলিমদের উপর অত্যাচার, অপহরণ ও হত্যার ঘটনায় বসনিয়া ক্রোটের ছয় রাজনীতিক ও সামরিক নেতার বিরুদ্ধে ২০১৩ সালে অভিযোগে গঠন করা হয়। এ মামলায় ট্রাইব্যুনাল বুধবার তার শেষ রায় ‍দিচ্ছিল।

বসনিয়ার রাজধানী সারাজেভো থেকে ডেনিস ডিজিডিক জানান, আদালত চত্বরে পুলিশ ও অ্যাম্বুলেন্স মোতায়েন ছিল। স্লোবোদান প্রালজাককে প্রথম মামলায় ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এসময় তিনি এর প্রতিবাদ করেত থাকেন্ আর  তরলটি পান করেন। এসময় বিচারক আদালতের কার্যক্রম স্থগিত করেন। এছাড়া প্রালজাকের কাছে থাকা বোতলটি আদালত থেকে না নেওয়ার নির্দেশ দেন। এখন কী হবে তা দেখার জন্য অপেক্ষা করছেন বলে জানান ডেনিস ডিজিডিক।

সাবেক যুগোস্লাভিয়ায় বিভিন্ন যুদ্ধাপরাধের জন্য গঠিত এই ট্রাইব্যুনাল আগামী মাসে বন্ধ হবে। এর আগে এটিই ছিল তার শেষ মামলা।

/আরএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম