দক্ষিণ সুদানে মিলিশিয়া হামলায় ৪৩ জন নিহত

বিদেশ ডেস্ক
২৯ নভেম্বর ২০১৭, ২০:০৫আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ২০:১৪

দক্ষিণ সুদানের কেন্দ্রীয় জংলেই রাজ্যে একটি উপজাতীয় মিলিশিয়া বাহিনী হামলা চালিয়ে অন্তত ৪৩ জনকে হত্যা করেছে। দেশটিতে চলমান প্রতিশোধ চক্রের অংশ হিসেবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বুধবার এ খবর জানায়।

দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনের সদস্যরা

জংলেই তথ্যমন্ত্রী জোকাব আকেচ ডেং জানান, হামলাকারীরা মঙ্গলবার ডুক পায়েল নামের একটি ছোট গ্রাম গিয়ে ২০ জন পুরুষ, ২২জন নারী ও এক শিশুকে হত্যা করে। এছাড়া আরও ১৯ জনকে আহত করে। মুরলি ও দিনকা বোর নামে দুটি উপজাতীয় গোষ্ঠীর মধ্যে চলা প্রতিশোধ হামলায় আগে গবাদিপশু ডাকাতি ও শিশু অপহরণের ঘটনা ঘটতো। আর এখন সরাসরি মানুষ হত্যা করা হচ্ছে।

পাশের বোমা রাজ্যের তথ্যমন্ত্রী কুদুমোচ নিয়াকুরুনু জানান, সরকার অপরাধীদের ধরার চেষ্টা করছে। কিছু গ্রামে মুরলি যুবকরা হামলা চালিয়েছে। তার সরকার এ হামলার নিন্দা জানিয়েছে। হামলাকারীদের বিচারের আওতায় আনার জন্য আক্রান্ত গ্রামগুলো ঘুরে দেখতে কমিশনার ও প্রতিনিধিও পাঠানো হয়েছে। 

দক্ষিণ সুদানে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী বুধবার রয়টার্সকে জানিয়েছে, মানবাধিকার পর্যবেক্ষেণে ওই এলাকায় শান্তিরক্ষী টহলের ব্যবস্থা করা হয়েছে। জাতিসংঘ মিশনের মুখপাত্র ড্যানিয়েল ডিকসন বলেন, ‘এত জন বেসামরিক মানুষকে হত্যার ঘটনায় জাতিসংঘ মিশন দুঃখিত। এখানকার সম্প্রদায়গুলোর পুনর্মিলনের জন্য মিশন কাজ করে যাচ্ছে। তাদের মধ্যে উত্তেজনা কমাতে পারলে প্রতিশোধ চক্রের হামলা বন্ধ করা যাবে।’

তেল সমৃদ্ধ দক্ষিণ সুদানে ২০১৩ সালে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। গৃহযুদ্ধের জেরে প্রায় এক কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটির এক-তৃতীয়াংশ মানুষ বাড়ি ছেড়ে পালিয়েছে।

/আরএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক