আমার দিকে নয়, সন্ত্রাসবাদের দিকে নজর দিন: থেরেসাকে ট্রাম্প

বিদেশ ডেস্ক
৩০ নভেম্বর ২০১৭, ১২:০০আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১৩:২০
image

মুসলিমবিদ্বেষী ভিডিও পোস্ট নিয়ে নিন্দা জানানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণাত্মক মন্তব্যের কবলে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যকলাপের দিকে নজর না দিয়ে নিজের দেশের সন্ত্রাসবাদের দিকে নজর ফেরানোর জন্য থেরেসাকে পরামর্শ দিয়েছেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প ও থেরেসা মে
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য পরস্পরের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিদেশি নেতাদের মধ্যে মে-ই প্রথম হোয়াইট হাউস সফর করেছিলেন। তবে হঠাৎ করে এ দুই সরকারপ্রধানের মধ্যে টানাপড়েন তৈরি হয়েছে তিনটি মুসলিমবিদ্বেষী ভিডিওকে কেন্দ্র করে। ব্রিটিশ উগ্র-ডানপন্থী গোষ্ঠী ‘ব্রিটেন ফার্স্টের’ পোস্ট করা তিনটি মুসলিমবিদ্বেষী ভিডিও রিটুইট করেছেন ট্রাম্প। আর ব্রিটিশ রাজনীতিবিদদের চাপের মুখে বুধবার ট্রাম্পের ওই কর্মকাণ্ডের সমালোচনা করেন থেরেসা মে। এ পদক্ষেপকে ‘ভুল হিসেবে আখ্যা দেন। আর তাতে ক্ষোভ জানিয়েছেন ট্রাম্প।

নতুন টুইট করে ট্রাম্প থেরেসাকে নিজের কাজের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন। টুইটে তিনি লিখেছেন, ‘আমার দিকে নজর দিয়েন না, যুক্তরাজ্যে বিরাজমান ধ্বংসাত্মক কট্টর ইসলামি সন্ত্রাসবাদের দিকে নজর দিন।’

উগ্র-ডানপন্থি ব্রিটিশ ন্যাশনাল পার্টির (বিএনপি) সাবেক সদস্যরা ২০১১ সালে ‘ব্রিটেন ফার্স্ট’ গোষ্ঠীটি তৈরি করেছেন। যে ভিডিওগুলো ট্রাম্প শেয়ার করেছেন সেগুলো ‘ব্রিটেন ফার্স্ট’ গোষ্ঠীর উপনেতা জায়দা ফ্রানসেনের পোস্ট করা। প্রথম ভিডিওতে দেখা যায়, এক মুসলিম শরণার্থী ক্রাচে ভর দিয়ে থাকা এক ওলন্দাজ বালককে আঘাত করছে। এরকম আরও দুটি ভিডিও টুইট করেন ফ্রানসেন। সেগুলোর একটিতে দেখা যায় এক দল লোক এক বালককে ছাদ থেকে ফেলে দিচ্ছে এবং আরেকটি ভিডিওতে দেখা যায় একজন ভার্জিন ম্যারির ভাস্কর্য নষ্ট করছে। দুটি ভিডিওতেই আক্রমণকারী ব্যক্তিদেরকে মুসলিম হিসেবে উল্লেখ করা হয়েছে। আর সেই ভিডিওগুলোই রিটুইট করেন ট্রাম্প। এ নিয়ে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়। থেরেসা মেকে আহ্বান জানানো হয় তিনি যেন ট্রাম্পের রিটুইটের নিন্দা করেন। অবশেষে চাপের মুখে বুধবার ডাউনিং স্ট্রিট জানায়, ট্রাম্পের পদক্ষেপ ভুল।

ব্রিটিশ প্রধানমন্ত্রী মে-র মুখপাত্র বলেন, ‘এই কাজ করে প্রেসিডেন্ট (ট্রাম্প) ভুল করেছেন।’ উগ্র ডানপন্থী গোষ্ঠীটি সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি। তবে আগামী বছর ট্রাম্পের সম্ভাব্য ব্রিটেন সফরের ওপর এ ঘটনার প্রভাব পড়বে না বলে থেরেসা মে’র কার্যালয় থেকে দাবি করা হয়েছে। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, ট্রাম্পকে দেওয়া সেই আমন্ত্রণ এখনও বজায় আছে।

এর আগে, ভিডিওগুলো রিটুইট করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করেন যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন রাজনীতিক। ট্রাম্পের সমালোচনা করতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানান তারা।

লেবার পার্টির এমপি জেরেমি করবিন বলেছেন, ‘আমি আশা করি আমাদের ভবিষ্যত সরকার উগ্র ডানপন্থীদের টুইট ট্রাম্পের রিটুইট করার ঘটনার নিন্দা জানাবে। এগুলো ঘৃণ্য, বিপজ্জনক এমন হুমকিপূর্ণ।’

লেবার এমপি ইভেত্তে কুপার বলেন, ‘যুক্তরাজ্য সরকার ট্রাম্পের টুইটের ব্যাপারে নীরব থাকতে পারে না। যুক্তরাজ্যে বর্ণবাদী সংগঠনের হয়ে বিদ্বেষ ছড়াচ্ছে এমন নারীর প্রচারণাই প্রচার করছেন তিনি। এটা লজ্জাজনক বিপজ্জনক।’

/এফইউ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম